• ঢাকা, বাংলাদেশ রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
শান্তিগঞ্জে রিয়াজুল উলূম মাদ্রাসার উদ্বোধন ২০ নং ওয়ার্ডে জনপ্রিয়তার শীর্ষে কমিশনার পদপ্রার্থী হাজী হৃদয় খান নয়ন মধ্যনগরের বংশীকুন্ডা বাজারে প্রতি শনিবারে বসবে সাপ্তাহিক পশুর হাট এশিয়ান ইউনিভার্সিটি ও দারুসসালাম ইউনিভার্সিটির মধ্যে ঐতিহাসিক সমঝোতা স্মারক স্বাক্ষর চিলমারীতে বাড়ির পাশে বাঁশঝোপে মিলল নিখোঁজ শিশু আয়শার মরদেহ শান্তিগঞ্জে বোরো ধান কর্তন উৎসব ২০২৬ উদ্বোধন করেন, এম কয়ছর-এমপি মধ্যনগরে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে লুটপাটের অভিযোগ গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা উলিপুরে প্রস্তাবিত বাইপাস সড়ক প্রকল্প পরিদর্শনে-মাহবুবুল আলম সালেহী সিলেটে ব্যবসায়ী ও তাঁর পরিবারকে প্রাণনাশের হুমকি ও অপপ্রচারের অভিযোগ
প্রকাশ : October 1, 2022

রঙ্গারচর রংপুরে হামলার প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন অনুষ্ঠিত

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ১৯২ জন পড়েছে
আপডেট : শনিবার, ১ অক্টোবর, ২০২২

মোঃ আব্দুল শহীদ সুনামগঞ্জ প্রতিনিধিঃ

সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের রংপুরে হামলার প্রতিবাদে গ্রামবাসীর উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ১ অক্টোবর (শনিবার) সকাল ১০ টায় রংপুর গ্রামের রাস্তা সংলগ্ন আক্কাস মিয়ার বসতবাড়ির সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আশ্বাব আলী, আব্দুল ওয়াহাব, ফরহাদ মিয়া, আব্দুস সালাম, কামাল মিয়া, আলী মিয়া, কাদির মিয়া, ইউসুফ আলী, মরম আলী, আক্কাস আলী, আব্দুল হাসিম। এ সময় উপস্থিত ছিলেন, নয়ন মিয়া, সাজেদা বেগম, মনোয়ারা বেগম, মজিদ মিয়া, আনোয়ার হোসেন, আজিজ মিয়া, রহম আলী, মুসলিম উদ্দীনসহ কয়েকটি গ্রামের বিভিন্ন শ্রেণী পেশার প্রায় শতাধিক লোক। স্থানীয় ভাবে জানা যায়, শুক্রবার সকালে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের ৭ জন আহত হয়েছেন। আহতরা হলেন, আক্কাস আলী (৫৫), স্থী রেজিয়া বেগম (৫০), ছেলে শাহীদ মিয়া (১৮), রশিদ মিয়া (২০), মেয়ে তামান্না (১৫), সুমনা বেগম (১৬) ও সজিব মিয়া। গুরুতর আহত ৪ জনকে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্যরা হাসপাতালে চিকিৎসা গ্রহণ করে নিজ বাড়িতে চিকিৎসাধীন আছেন। আহত আক্কাস আলী বলেন, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষ আব্দুল হালিম, তার ছেলে নুরুল হক, আশ্বাব উদ্দীনের ছেলে লিটন মিয়া, রাসেল আহমেদ, লিল মিয়ার ছেলে শাহীনুর মিয়া বাহিনীরা রামদা লাঠি দিয়ে কুপিয়ে রক্তাক্ত ও হাড় ভাঙ্গা জখম করেছে। সন্ত্রাসী আব্দুল হালিম শহর থেকে মাস্তান ভাড়া করে হাসপাতালে গিয়ে আমাদেরকে মামলা না করার জন্য হুমকি দেয়। এদিকে আমার বসতবাড়ির সামনে লাগানো প্রায় অর্ধশতাধিক কলা গাছ কর্তন করে বিশ হাজার টাকার ক্ষয়ক্ষতি করেছে। মানববন্ধনে বক্তারা বলেন, আব্দুল হালিম সহ সকল হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন