শনিবার (১লা মার্চ) বাদ আছর মিছিলটি উপজেলার বাণিজ্যিক কেন্দ্র বাদাঘাট বাজারের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
মিছিল শেষে বাজারের মেইন রোড চৌরাস্তায় সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা আন্দোলনের সেক্রেটারি মাওলানা দিলোয়ার হোসাইনের সঞ্চালনায়, উপজেলা আন্দোলনের সভাপতি মাওলানা নুরুদ্দীন এর সভাপতিত্বে, বক্তব্য রাখেন, জাতীয় শিক্ষক ফোরাম কেন্দ্রীয় কমিটি ও জেলা আন্দোলনের সদস্য, এম সালমান আহমদ সুজন, উপজেলা শ্রমিক আন্দোলনের সভাপতি মুহাম্মদ আনারুল হক, উপজেলা মুজাহিদ কমিটির সেক্রেটারি, মুহাম্মদ হাফিজ উদ্দীন, উপজেলা যুব আন্দোলনের সভাপতি, হাফেজ মুহিবুর রহমান, উপজেলা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি, হাফেজ জুনাইদ আহমদ রাসেল প্রমুখ।

এসময় বক্তারা বলেন, ‘মাহে রমজানের পবিত্রতা রক্ষা ও ব্যবসায়ীদের প্রতি দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার দাবী জানান। এছাড়াও দিনের বেলা হোটেল ও রেস্তোরাঁ বন্ধেরও দাবী করেন।