• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
মনোরঞ্জন পরিবেশে সময় কাটানোর অতুলনীয় স্থান: উলিপুর টুপামারী (জিয়া) পুকুরপাড় সুনামগঞ্জে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে স্মারকলিপি প্রদান নড়াইলে হত্যা মামলার ১৭ আসামি আদালত প্রাঙ্গণ থেকে গ্রেপ্তার, জেল হাজতে প্রেরণ শিমুলতলা মদিনাতুল উলুম মাদ্রাসার নতুন মুহতামিম হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মাওলানা আবু সাঈদ (ঘাগটিয়া হুজুর) ছাতকে পুলিশের অভিযানে ৯৫ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ওসির চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে ধোপাজান নদীতে বালু লুটপাটের অভিযোগ,ডিউটির দায়বদ্ধতা ছাড়াতে ব্যবসায়ীর নৌকা জব্দ সদরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অবৈধ বালু উত্তোলনে দুই ব্যক্তিকে জরিমানা দিরাইয়ে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, গ্রেফতারের দাবি সেতুর অপেক্ষায় পাঁচ গ্রাম, স্বাধীনতার পরও শেষ হয়নি দুর্ভোগ শান্তিগঞ্জে রিয়াজুল উলূম মাদ্রাসার উদ্বোধন
প্রকাশ : September 23, 2025

শহিদ মাওলানা মুশতাক আহমেদ গাজিনগরীর খুনিদের গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ১৬২ জন পড়েছে
আপডেট : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫

চলমান ডেক্স:জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, সদর উপজেলা শাখার উদ্যোগে শহিদ মাওলানা মুশতাক আহমেদ গাজিনগরীর খুনিদের গ্রেফতার ও বিচারের দাবিতে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ দুপুর ১২টায় জামতলা পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিলটি শহরের যানজট রাস্তা অতিক্রম করে পুরাতন বাসস্ট্যান্ড হয়ে সুনামগঞ্জ ট্রাফিক পয়েন্টে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
সদর উপজেলা সেক্রেটারি মাওলানা রমজান হুসাইন’র সঞ্চালনায় এবং উপজেলা জমিয়তের সহ-সভাপতি হাফিজ নাজমুল ইসলাম সভাপতিত্বে সমাবেশে বক্তারা বলেন-
অনতিবিলম্বে এ হত্যাকাণ্ডের সাথে জড়িত সকলকে গ্রেফতার করতে হবে।
খুনিদের দেশবাসীর সামনে প্রকাশ করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

প্রধান অতিথি ছিলেন জেলা জমিয়তের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আনওয়ারুল ইসলাম।বিশেষ অতিথি ছিলেন সুনামগঞ্জ-৪ আসনের জমিয়ত মনোনীত প্রার্থী মাওলানা মুখলিছুর রহমান চৌধুরী।এছাড়া আরও বক্তব্য রাখেন—জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা রফিক আহমদ উলাশনগরী
সহ সাংগঠনিক সম্পাদক হাফিজ নুর হুসাইন
জেলা অর্থ সম্পাদক নাজমুল ইসলাম জাহিদ,শান্তিগঞ্জ উপজেলা সেক্রেটারি মাওলানা আব্দুল হাই,জেলা যুব জমিয়ত সভাপতি হাফিজ ত্বহা হুসাইন,জামালগঞ্জ জমিয়ত নেতা মাওলানা আলতাফ হুসাইন,
মাওলানা আবদুল বারী,মাওলানা ফয়জুন্নুর ফয়েজ,মুফতি আব্দুল মালিক ত্বহা,হাফিজ আবু সাঈদ,মাওলানা মঞ্জুর আহমদ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন