• ঢাকা, বাংলাদেশ বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
তারুণ্যের ছাত্রদল জেগে উঠলে গুপ্ত রাজনীতি টিকবে না-মহিবুর রহমান উলিপুরে কুলির টাকায় নির্মিত সেতু-২৫ বছরের দুর্ভোগের অবসান সুনামগঞ্জ সদর পৌরসভাকে মাদকমুক্ত সমাজ গড়তে যুবকদের অঙ্গীকার মনোরঞ্জন পরিবেশে সময় কাটানোর অতুলনীয় স্থান: উলিপুর টুপামারী (জিয়া) পুকুরপাড় সুনামগঞ্জে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে স্মারকলিপি প্রদান নড়াইলে হত্যা মামলার ১৭ আসামি আদালত প্রাঙ্গণ থেকে গ্রেপ্তার, জেল হাজতে প্রেরণ শিমুলতলা মদিনাতুল উলুম মাদ্রাসার নতুন মুহতামিম হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মাওলানা আবু সাঈদ (ঘাগটিয়া হুজুর) ছাতকে পুলিশের অভিযানে ৯৫ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ওসির চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে ধোপাজান নদীতে বালু লুটপাটের অভিযোগ,ডিউটির দায়বদ্ধতা ছাড়াতে ব্যবসায়ীর নৌকা জব্দ সদরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অবৈধ বালু উত্তোলনে দুই ব্যক্তিকে জরিমানা
প্রকাশ : June 9, 2023

শাল্লায় সাংবাদিক পরিবারের উপর হামলার ঘটনায় মামলা, বাদীর বসতবাড়িতে ইট পাটকেল

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ১৩৫ জন পড়েছে
আপডেট : শুক্রবার, ৯ জুন, ২০২৩

 

মো:আব্দুল শহীদ সুনামগঞ্জ প্রতিনিধি:
শাল্লায় পূর্ব বিরোধের জের ধরে সাংবাদিক পরিবারের কলেজ শিক্ষাথীর উপর হামলার ঘটনায় শাল্লা থানায় ১৫ জনের বিরুদ্ধে মামলা রুজু করায় বাদীর বসতবাড়িতে ইট পাটকেল চুড়েছে আসামীরা। শাল্লা উপজেলার শাল্লা ইউনিয়নের চব্বিশা গ্রামের সাংবাদিক দেলোয়ার হোসেন ও বাদীর বসতবাড়ীতে ঘটনাটি ঘটেছে।
বাদী মো আব্দুল কাইয়ুম মিয়া বলেন, পূর্ব বিরোধের জের ধরে গত ১৮/৫/২৩ইং তারিখে আমার ছেলে ইমরান হোসেন বন্ধুর বাড়ি থেকে নিজ বসতবাড়িতে ফেরার পথে আসামি রফিক মিয়ার হুকুমে অন্যান্য আসামীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে। ঘটনার পর আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে শাল্লা থানায় অভিযোগ দায়ের করি। পরে শাল্লা থানা পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত সাপেক্ষে গত ৫/৬/২৩ ইং তারিখে মামলাটি এফআইআর করে। যার মামলা নং ১/৪০। মামলা এফআইআর হওয়ার পর আসামীরা আমার বাড়িতে ইট পাটকেল ছুড়ে। বিষয়টি আমি শাল্লা থানা পুলিশকে অবগত করেছি। আসামীরা আমার পরিবারের লোকজনকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। বতমানে আমি ও আমার পরিবারের লোকজন নিরাপত্তাহীনতায় ভুগিতেছি। ঐ সন্তাসীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছি।
এব্যাপারে শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, অপরাধীদের গ্রেফতার করতে আমাদের অভিযান অব্যাহত আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন