• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, দুর্ভোগে চরভদ্রাসন গার্লস স্কুল সড়কের মানুষের তাহিরপুর রক্তি নদীর পানিতে ডুবে নৌকার কাঠ মিস্ত্রি নিখোঁজের তিন ঘন্টাপর লাশ উদ্ধার নড়াইলে চোরের উপদ্রব থামাতে লোহাগড়ায় গ্রামবাসীর মানববন্ধন আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উপলক্ষে কুড়িগ্রামে শোভাযাত্রা ও মানববন্ধন আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস ২০২৬” উপলক্ষ্যে সুনামগঞ্জে শোভাযাত্রা শব্দ দূষণ রোধে সুনামগঞ্জ পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট সুনামগঞ্জ সদর পৌর শহরের ড্রেনেজ ব্যবস্থা এখন ডাস্টবিন পানি নিষ্কাশ বন্ধ,জলাবদ্ধতায় স্বাস্থ্য ঝুঁকি সুনামগঞ্জে এসএসসি পরীক্ষার্থীর ওপর কিশোর গ্যাং-এর হামলা, থানায় অভিযোগ সুনামগঞ্জে অবৈধ করাত কল বন্ধের দাবিতে পরিবেশ অধিদপ্তরে অভিযোগ বিশ্বম্ভরপুরে র‍্যাবের অভিযানে ৪৬ বোতল বিদেশি মদসহ গ্রেফতার-১
প্রকাশ : September 15, 2022

সাংবাদিকের ওপর হামলার ঘটনায় রাজিবপুরে চেয়ারম্যানসহ ৮ জনের বিরুদ্ধে মামলা

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ১৯৫ জন পড়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২

 

কুড়িগ্রাম প্রতিনিধি।
মোঃশাহজাহান খন্দকার

কুড়িগ্রামের রাজীবপুরে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এবার সাংবাদিকদের মামলার জালে ফাঁসলেন রাজীবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ ৮ ইউপি সদস্য।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) উক্ত চেয়ারম্যান সহ আট ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করেছে হামলার শিকার হওয়া “দৈনিক আমার সংবাদ” এর প্রতিনিধি সাংবাদিক রফিকুল ইসলাম।

সম্প্রতি ২৭ আগষ্ট প্রধানমন্ত্রীর দেওয়া দশ টাকা কেজি চালের অনলাইন নিবন্ধন হালনাগাদ শুরু হয়। তারই ধারাবাহিকতায় রাজীবপুর ইউনিয়ন পরিষদে উপজেলা যুবদলের সদস্য সচিব ও রাজীবপুর সদর ইউপি চেয়ারম্যান মিরণ মোহাম্মদ ইলিয়াস কার্ড ধারীদের কাছ থেকে জোরপূর্বক হোল্ডিং ট্যাক্সের নামে ১৫০ টাকা করে দাবি করেন। এসময় একাধিক ব্যক্তি ১৫০ টাকা দিয়ে অনলাইনে নিবন্ধনও করে। যারা টাকা দিতে অস্বীকৃতি জানায় তাদেরকে অনলাইন করতে দেওয়া হবে না বলে হুমকি দেন খোদ চেয়ারম্যান ও তার সহযোগী ইউপি সদস্যরা।

এ খবর পেয়ে তার চিত্র, তথ্য-উপাত্ত ভিডিও করতে ছুটে যান সাংবাদিক রফিকুল ইসলাম, সহিজল ইসলাম, মুরাদুল ইসলাম ও আব্দুল্লাহ আল মামুন। সাংবাদিক রফিকুল ইসলামের ভিডিও ধারণ করা দেখে রাজীবপুর সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য শাহাব উদ্দিন তার ওপর চড়াও হন। এরপর রফিকুল ইসলামকে ভিডিও করতে বাধা দেন চেয়ারম্যান এবং ইউপি সদস্যরা। একপর্যায়ে তাকে অতর্কিত ভাবে দেশীয় অস্ত্র রড,শাবল এবং হাতুড়ি দিয়ে এলোপাথাড়ি মারপিট করে। সেই সাথে মোবাইল, ক্যামেরা এবং পকেটে থাকা আট হাজার তিনশত টাকা ছিনিয়ে নেয়। ঘটনার পরে ওই সাংবাদিককে গুরুতর আহত অবস্থায় রাজীবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন গণমাধ্যমকর্মীরা।

ঘটনার দিনই থানায় অভিযোগ দায়ের করলেও মিমাংসা করার কথা বলে মামলা নিতে কালক্ষেপণ করে রাজীবপুর থানা পুলিশ। তবে কুড়িগ্রাম পুলিশ সুপারের নির্দেশে ১৯ দিন পরে গতকাল রাত সাড়ে ১১ টার দিকে মামলা রুজু করে থানা পুলিশ।

এ বিষয়ে জানতে চাইলে রাজিবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মামলা হয়েছে বিষয়টি তদন্তাধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন