• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
তারুণ্যের ছাত্রদল জেগে উঠলে গুপ্ত রাজনীতি টিকবে না-মহিবুর রহমান উলিপুরে কুলির টাকায় নির্মিত সেতু-২৫ বছরের দুর্ভোগের অবসান সুনামগঞ্জ সদর পৌরসভাকে মাদকমুক্ত সমাজ গড়তে যুবকদের অঙ্গীকার মনোরঞ্জন পরিবেশে সময় কাটানোর অতুলনীয় স্থান: উলিপুর টুপামারী (জিয়া) পুকুরপাড় সুনামগঞ্জে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে স্মারকলিপি প্রদান নড়াইলে হত্যা মামলার ১৭ আসামি আদালত প্রাঙ্গণ থেকে গ্রেপ্তার, জেল হাজতে প্রেরণ শিমুলতলা মদিনাতুল উলুম মাদ্রাসার নতুন মুহতামিম হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মাওলানা আবু সাঈদ (ঘাগটিয়া হুজুর) ছাতকে পুলিশের অভিযানে ৯৫ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ওসির চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে ধোপাজান নদীতে বালু লুটপাটের অভিযোগ,ডিউটির দায়বদ্ধতা ছাড়াতে ব্যবসায়ীর নৌকা জব্দ সদরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অবৈধ বালু উত্তোলনে দুই ব্যক্তিকে জরিমানা
প্রকাশ : August 10, 2025

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে কলম বিরতি

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ২১৩ জন পড়েছে
আপডেট : রবিবার, ১০ আগস্ট, ২০২৫

সুনামগঞ্জ প্রতিনিধি:সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে, গলা কেটে হত্যার প্রতিবাদে এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সুনামগঞ্জে কলম বিরতি পালন করেছেন সাংবাদিকবৃন্দ। সুনামগঞ্জ প্রেসক্লাবের একাংশের ডাকে রবিবার (১০ আগষ্ট) সকাল ১০টা থেকে বেলা চারটা পর্যন্ত জেলাজুড়ে এ কর্মসূচি পালিত হয়। কলম বিরতি কর্মসূচি পালন করতে সুনামগঞ্জ প্রেসক্লাবে অবস্থান করেন সাংবাদিকগণ। সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেরগুল আহমেদ বলেন, সাংবাদিক তুহিন হত্যার নৃশংসতা দেখে দেশের সাংবাদিক সমাজ আজ শঙ্কিত, ভীত। এই ভীতিকর পরিস্থিতি দূর করতে সরকারকে উদ্যোগ নিতে হবে। হত্যাকান্ডে জড়িত সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। নিহত সাংবাদিকের পরিবারের ভরণপোষণের দায়িত্ব নিতে হবে রাষ্ট্রকে। এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক বিজন সেন রায়, সাধারণ সম্পাদক মাসুম হেলাল, যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল মিয়া, কোষাধ্যক্ষ শহীদনুর আহমেদ, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক রাজু আহমেদ রমজান, সাংবাদিক সুলেমান কবির, ফোয়াদ মনি, শাহ মোহাম্মদ ফরহাদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন