• ঢাকা, বাংলাদেশ রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
২০ নং ওয়ার্ডে জনপ্রিয়তার শীর্ষে কমিশনার পদপ্রার্থী হাজী হৃদয় খান নয়ন মধ্যনগরের বংশীকুন্ডা বাজারে প্রতি শনিবারে বসবে সাপ্তাহিক পশুর হাট এশিয়ান ইউনিভার্সিটি ও দারুসসালাম ইউনিভার্সিটির মধ্যে ঐতিহাসিক সমঝোতা স্মারক স্বাক্ষর চিলমারীতে বাড়ির পাশে বাঁশঝোপে মিলল নিখোঁজ শিশু আয়শার মরদেহ শান্তিগঞ্জে বোরো ধান কর্তন উৎসব ২০২৬ উদ্বোধন করেন, এম কয়ছর-এমপি মধ্যনগরে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে লুটপাটের অভিযোগ গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা উলিপুরে প্রস্তাবিত বাইপাস সড়ক প্রকল্প পরিদর্শনে-মাহবুবুল আলম সালেহী সিলেটে ব্যবসায়ী ও তাঁর পরিবারকে প্রাণনাশের হুমকি ও অপপ্রচারের অভিযোগ সুনামগঞ্জে তৃণমূল দায়িত্বশীলদের নিয়ে ইসলামী আন্দোলনের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত
প্রকাশ : August 30, 2024

সিলেটের নতুন এসপি মোহাম্মদ মাহবুবর রহমান

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ১৪৭ জন পড়েছে
আপডেট : শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪

মু্ফিজুর রহমান নাহিদ স্টাফ রিপোর্টার:সিলেট জেলার নতুন এসপি মোহাম্মদ মাহবুবর রহমান

মঙ্গলবার (২৭ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১ থেকে উপসচিব মো.মাহবুর রহমান শেখ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়।

প্রজ্ঞাপনে সিলেটের এসপি আব্দুল মান্নান (বিপিএম-বার)-কে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত ও মৌলভীবাজারের এসপি মো. মনজুর রহমান (পিপিএম)-কে নোয়াখালী ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। আর আব্দুল মান্নানের স্থলে সিলেট জেলার নতুন পুলিশ সুপার হিসেবে আসছেন মোহাম্মদ মাহবুবর রহমান। তিনি ঢাকা পুলিশ সদর দপ্তরে এসপি পদমর্যাদায় কর্মরত ছিলেন।

ভোলা জেলার পুলিশ সুপারকে হবিগঞ্জ ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের এসপি হিসেবে বদলি করা হয়েছে।

অপরদিকে, রাজশাহী জেলার পুলিশ সুপার মো. সাইফুর রহমান (পিপিএম-বার) ও যশোরের এসপি মো. মাসুদুল আলম (বিপিএম-বার)-কে সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

উল্লেখ্য, এ বছরের ১০ জুলাই আব্দুল মান্নান সিলেটের পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। এর আগে তিনি কুমিল্লার পুলিশ সুপার ছিলেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগেও কাজ করেছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন