• ঢাকা, বাংলাদেশ বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
তারুণ্যের ছাত্রদল জেগে উঠলে গুপ্ত রাজনীতি টিকবে না-মহিবুর রহমান উলিপুরে কুলির টাকায় নির্মিত সেতু-২৫ বছরের দুর্ভোগের অবসান সুনামগঞ্জ সদর পৌরসভাকে মাদকমুক্ত সমাজ গড়তে যুবকদের অঙ্গীকার মনোরঞ্জন পরিবেশে সময় কাটানোর অতুলনীয় স্থান: উলিপুর টুপামারী (জিয়া) পুকুরপাড় সুনামগঞ্জে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে স্মারকলিপি প্রদান নড়াইলে হত্যা মামলার ১৭ আসামি আদালত প্রাঙ্গণ থেকে গ্রেপ্তার, জেল হাজতে প্রেরণ শিমুলতলা মদিনাতুল উলুম মাদ্রাসার নতুন মুহতামিম হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মাওলানা আবু সাঈদ (ঘাগটিয়া হুজুর) ছাতকে পুলিশের অভিযানে ৯৫ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ওসির চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে ধোপাজান নদীতে বালু লুটপাটের অভিযোগ,ডিউটির দায়বদ্ধতা ছাড়াতে ব্যবসায়ীর নৌকা জব্দ সদরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অবৈধ বালু উত্তোলনে দুই ব্যক্তিকে জরিমানা
প্রকাশ : January 29, 2024

সুনামগঞ্জের ছাতক থানা পুলিশের অভিযানে ৩ হাজার ৪শ’ কেজি ভারতীয় চিনিসহ গ্রেফতার-১

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ১৩১ জন পড়েছে
আপডেট : সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪

চলমান ডেস্ক :

সুনামগঞ্জের ছাতক থানার এসআই মোঃ সিকান্দর আলী সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে ৩ হাজার ৪শ’ কেজি ভারতীয় চিনি ও ১টি পিকআপভ্যানসহ ১জন চোরাকারবারিকে গ্রেফতার করেন। গতকাল রবিবার (২৮ জানুয়ারি ২০২৪ খ্রি.) রাত সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ছাতক থানাধীন দোয়ারাবাজার থেকে গোবিন্দগঞ্জগামী রাস্তায় এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় চোরাকারবারের সাথে জড়িত ছাতক থানার পূর্ব নোয়ারাই গ্রামের মৃত মখলিছ আলীর ছেলে মোঃ এলাইছ মিয়াকে (২৪) আটক করা হয়। আটককৃত আসামির নিকটে থাকা ১টি পিকআপভ্যান তল্লাশি করে ৩ হাজার ৪ শ’ কেজি (৬৮ বস্তা) ভারতীয় চিনি ও চিনি পরিবহনে ব্যবহৃত পিকআপভ্যানটি জব্দ করা হয়। উদ্ধারকৃত ভারতীয় চিনির আনুমানিক বাজার মূল্য ৩ লক্ষ ৪০ হাজার টাকা। গ্রেফতারকৃত আসামি জব্দকৃত ভারতীয় চিনি আমদানী সংক্রান্ত কোনো কাগজপত্র দেখাতে পারে নাই। আসামি চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে আনা ভারতীয় চিনি বিক্রির উদ্দেশ্যে পরিবহন করায় তার বিরুদ্ধে ছাতক থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন