• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
মনোরঞ্জন পরিবেশে সময় কাটানোর অতুলনীয় স্থান: উলিপুর টুপামারী (জিয়া) পুকুরপাড় সুনামগঞ্জে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে স্মারকলিপি প্রদান নড়াইলে হত্যা মামলার ১৭ আসামি আদালত প্রাঙ্গণ থেকে গ্রেপ্তার, জেল হাজতে প্রেরণ শিমুলতলা মদিনাতুল উলুম মাদ্রাসার নতুন মুহতামিম হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মাওলানা আবু সাঈদ (ঘাগটিয়া হুজুর) ছাতকে পুলিশের অভিযানে ৯৫ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ওসির চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে ধোপাজান নদীতে বালু লুটপাটের অভিযোগ,ডিউটির দায়বদ্ধতা ছাড়াতে ব্যবসায়ীর নৌকা জব্দ সদরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অবৈধ বালু উত্তোলনে দুই ব্যক্তিকে জরিমানা দিরাইয়ে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, গ্রেফতারের দাবি সেতুর অপেক্ষায় পাঁচ গ্রাম, স্বাধীনতার পরও শেষ হয়নি দুর্ভোগ শান্তিগঞ্জে রিয়াজুল উলূম মাদ্রাসার উদ্বোধন
প্রকাশ : November 26, 2025

সুনামগঞ্জের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আবুল বাসারের ইন্তেকাল

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ১৪১ জন পড়েছে
আপডেট : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

আমির হোসাইন স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জ জেলা বারের সিনিয়র সদস্য ও বিশ্বম্ভরপুর উপজেলার ছাতারকোনা এলাকার সন্তান অ্যাডভোকেট মো: আবুল বাসার ইন্তেকাল করেছেন।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মঙ্গলবার রাত আনুমানিক ৮টা ১৫ মিনিটের দিকে সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

২০০৯ সালে সুনামগঞ্জ জেলা বার অ্যাসোসিয়েশনে আইনজীবী হিসেবে নিবন্ধিত হয়ে অ্যাডভোকেট আবুল বাসার দীর্ঘদিন নিষ্ঠা ও সুনামের সঙ্গে আইন পেশায় দায়িত্ব পালন করেছেন। পেশাগত জীবনে তিনি সততা, দক্ষতা এবং মানবিক আচরণের জন্য সহকর্মীদের কাছে ছিলেন অত্যন্ত সম্মানিত।

মরহুম বাংলাদেশ জামায়াতে ইসলামী বিশ্বম্ভরপুর উপজেলার সাবেক আমির হিসেবেও দায়িত্ব পালন করেন। নির্বাচন প্রচারণার অংশ হিসেবে পলাশবাজার এলাকায় অনুষ্ঠিত এক উঠান বৈঠকে বক্তব্য দেওয়ার সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি ছাতারকোনা-হালাবাদী ঈদগাহ মাঠের সভাপতিও ছিলেন। তার মৃত্যুতে ছাতারকোনা এলাকা, আইনজীবী সমাজ, রাজনৈতিক সহযোদ্ধা ও সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

সুনামগঞ্জ জেলা বার অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বলেন—“অ্যাডভোকেট আবুল বাসারের মৃত্যুতে আমরা একজন সৎ, আদর্শবান ও মানবিক গুণসম্পন্ন আইনজীবীকে হারালাম।”

মরহুমের নামাজে জানাজা ও দাফন পরিবারের পরামর্শক্রমে পরবর্তীতে জানানো হবে।

আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের শক্তি দান করুন—আমিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন