মোঃ তাজিদুল ইসলাম,স্টাফ রিপোর্টারঃ
সুনামগঞ্জ ছাতকে উদয়ন রক্তদান সমাজ কল্যাণ সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৯ এপ্রিল) উপজেলার জাউয়া বাজারে উদয়ন রক্তদান সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে সংগঠনের উপদেষ্টা ইছাব আলী সাহেবের মাতার মৃত্যুবার্ষিকী উপলক্ষে সংঘটনের কার্যালয় আইটি কম্পিউটার একাডেমিতে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।আর্থিক সহযোগিতায় উদয়ন রক্তদান সমাজ কল্যাণ সংস্থার উপদেষ্টা যুক্তরাজ্য প্রবাসী ইছাব আলী। গরিব অসহায় মানুষদের ও পথ শিশুদেরকে ইফতার দেওয়া হয়।
এসময় সভাপতিত্ব করেন উদয়ন রক্তদান সমাজ কল্যাণ সংস্থার সভাপতি নাজিম উদ্দীন তালুকদার, পরিচালনা করেন সহ-সাধারণ সম্পাদক সাংবাদিক তাজিদুল ইসলাম, উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি মোঃ আনোয়ার মিয়া,সাংগঠনিক সম্পাদক দিদারুল ইসলাম ফাহিম, অর্থ সম্পাদক মাসুম আহমেদ,প্রচার সম্পাদক মাও.ইয়াহইয়া মাহমুদ (রাজু), সহ-প্রচার সম্পাদক মাও কদরিছ আলী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রফিক মিয়া,তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আতিক হাসান, সহ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আতাবুর রহমান,সদস্য জিল্লুর রহমান,সদস্য অলিউর রহমান বকুল, আই টি কম্পিউটার একাডেমির শিক্ষক মুক্তার হুসেন সহ আরও প্রমূখ উপস্থিত ছিলেন। মোনাজাত পরিচালনা করেন জাউয়া বাজার জামে মসজিদের ইমাম ও খতিব মাও. সাইদ আহমদ।