• ঢাকা, বাংলাদেশ বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
তারুণ্যের ছাত্রদল জেগে উঠলে গুপ্ত রাজনীতি টিকবে না-মহিবুর রহমান উলিপুরে কুলির টাকায় নির্মিত সেতু-২৫ বছরের দুর্ভোগের অবসান সুনামগঞ্জ সদর পৌরসভাকে মাদকমুক্ত সমাজ গড়তে যুবকদের অঙ্গীকার মনোরঞ্জন পরিবেশে সময় কাটানোর অতুলনীয় স্থান: উলিপুর টুপামারী (জিয়া) পুকুরপাড় সুনামগঞ্জে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে স্মারকলিপি প্রদান নড়াইলে হত্যা মামলার ১৭ আসামি আদালত প্রাঙ্গণ থেকে গ্রেপ্তার, জেল হাজতে প্রেরণ শিমুলতলা মদিনাতুল উলুম মাদ্রাসার নতুন মুহতামিম হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মাওলানা আবু সাঈদ (ঘাগটিয়া হুজুর) ছাতকে পুলিশের অভিযানে ৯৫ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ওসির চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে ধোপাজান নদীতে বালু লুটপাটের অভিযোগ,ডিউটির দায়বদ্ধতা ছাড়াতে ব্যবসায়ীর নৌকা জব্দ সদরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অবৈধ বালু উত্তোলনে দুই ব্যক্তিকে জরিমানা
প্রকাশ : August 9, 2023

সুনামগঞ্জে কৃষকদের মাঝে সার ও পাওয়ার স্প্রেয়ার বিতরণ করলেন বিভাগীয় কমিশনার

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ১২৯ জন পড়েছে
আপডেট : বুধবার, ৯ আগস্ট, ২০২৩

সুনামগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জে রোপা আমন ফসল উৎপাদনের লক্ষ্যে কৃষকদের মাঝে সার ও পাওয়ার স্প্রেয়ার বিতরণ করা হয়েছে। সোমবার (৭ আগষ্ট) বিকেলে সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে বিভিন্ন উপকারভোগীদের মধ্যে সার ও স্প্রেয়ার বিতরণ করেছেন সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী।

উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উদ্যোগে ২০২২-২৩ অর্থ বৎসরে কৃষি প্রণোদনা কর্মসুচির আওতায় রোপা আমন (উফসি জাত) সমন্বয়ে বøক প্রদর্শনী বাস্তবায়নের লক্ষ্যে প্রদর্শনীভূক্ত কৃষকদের মাঝে রাসায়নিক সার এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় গঠিত কৃষক দলের মাঝে স্প্রেয়ার,পাওয়ার স্প্রেয়ার ও ফিতাপাইপ বিতরণ করা হয়।

এসময় সুনামগঞ্জ জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী,পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ,কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিমল চন্দ্র সোম, সদর উপজেলা নির্বাহী অফিসার সালমা পারভীন,উপজেলা কৃষি অফিসার মোঃ রাকিবুল আলম,উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ মানিক মিয়া,বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর জেলা প্রতিনিধি আল-হেলালসহ স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

একইসাথে বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী সদর উপজেলা প্রশাসন কর্তৃক স্থানীয় উপকারভোগীদের মধ্যে আর্থিক অনুদানের চেক বিতরণ ও উপজেলা পরিষদ প্রাঙ্গনে বিভিন্ন জাতের গাছের ছাড়াও রোপন করেন।

বিভাগীয় কমিশনার সোমবার সকাল ১০ টা থেকে রাত ৮টা পর্যন্ত সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর উপজেলায় বিভিন্ন সরকারী সভা সমাবেশে ব্যস্ত সময় অতিবাহিত করেন।

আল-হেলাল
সুনামগঞ্জ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন