• ঢাকা, বাংলাদেশ বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
উলিপুরে কুলির টাকায় নির্মিত সেতু-২৫ বছরের দুর্ভোগের অবসান সুনামগঞ্জ সদর পৌরসভাকে মাদকমুক্ত সমাজ গড়তে যুবকদের অঙ্গীকার মনোরঞ্জন পরিবেশে সময় কাটানোর অতুলনীয় স্থান: উলিপুর টুপামারী (জিয়া) পুকুরপাড় সুনামগঞ্জে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে স্মারকলিপি প্রদান নড়াইলে হত্যা মামলার ১৭ আসামি আদালত প্রাঙ্গণ থেকে গ্রেপ্তার, জেল হাজতে প্রেরণ শিমুলতলা মদিনাতুল উলুম মাদ্রাসার নতুন মুহতামিম হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মাওলানা আবু সাঈদ (ঘাগটিয়া হুজুর) ছাতকে পুলিশের অভিযানে ৯৫ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ওসির চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে ধোপাজান নদীতে বালু লুটপাটের অভিযোগ,ডিউটির দায়বদ্ধতা ছাড়াতে ব্যবসায়ীর নৌকা জব্দ সদরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অবৈধ বালু উত্তোলনে দুই ব্যক্তিকে জরিমানা দিরাইয়ে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, গ্রেফতারের দাবি
প্রকাশ : May 8, 2023

সুনামগঞ্জে ভোরের চেতনা পত্রিকার বিশেষ প্রতিনিধির বিরুদ্ধে মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ১৩২ জন পড়েছে
আপডেট : সোমবার, ৮ মে, ২০২৩

চলমান ডেস্ক :

জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার সুনামগঞ্জের বিশেষ প্রতিনিধি তাজিদুল ইসলামের বিরুদ্ধে করা মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সহ মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন ভোরের চেতনা পরিবার।
রবিবার (৭ মে) জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার ঢাকার হেড অফিসে এক আলোচনা সভায় এ প্রতিবাদ ও নিন্দা জানান পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোহাম্মদ শফিকুল ইসলাম।

জানা যায়, তাজিদুল ইসলামের নিজ গ্রাম সুনামগঞ্জের ছাতক উপজেলার কামরাঙ্গী গ্রামের মসজিদের জমি সংক্রান্ত বিরোধের জেরে গত ১৫ এপ্রিল দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এঘটনার জেরে এক জন নিহতের অভিযোগ উঠে। এ বিষয়ে গত ২৫ এপ্রিল ছাতক থানার হত্যা মামলা নং ১৫৪ নং দায়ের করা হয়। উক্ত মামলায় হয়রানি মূলক ও উদ্দেশ্য প্রণোদিত ভাবে মোঃ তাজিদুল ইসলামকে ২০ নং আসামিভুক্ত করা হয়। এ মামলা থেকে তাজিদুল ইসলামকে অব্যাহতি প্রদানের জন্য ভোরের চেতনা পত্রিকার পক্ষ থেকে জোর দাবী জানানো হয়।

এ বিষয়ে তাজিদুল ইসলাম জানান, গ্রামের ঘটনার সাথে আমি জরিত ছিলাম না। ঘটনার দিনও আমি এলাকায় ছিলাম না। কিন্তু একটি চক্র আমার কলমকে থামিয়ে দেওয়ার ষড়যন্ত্র লিপ্ত হয়ে উদ্দেশ্য প্রণোদিত ভাবে আমাকে মামলায় আসামি করা হয়েছে। আমার উপর থেকে মিথ্যা মামলা সরিয়ে নেওয়ার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন