স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জে আরপিন নগর ফাউন্ডেশনের উদ্যোগে ও সুনামগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী আমির হোসেন’র অর্থায়নে সপ্তম বারের মতো মাদ্রাসায় পড়োয়া শিক্ষার্থীদের মধ্যে কুরআন শরিফ বিতরণ করা হয়েছে। আজ (০৭ এপ্রিল) রবিবার দুপুরে সদর উপজেলার নুরুল্লা গ্রামের হাফিজিয়া মাদ্রাসা এবং শান্তিগঞ্জের জীবধারা জামে মসজিদে শিক্ষার্থীদের মধ্যে কোরআন শরিফ বিতরণ হয়। এ সময় উপস্থিত ছিলেন এড. সৌরভ আহমেদ, আবুল কালাম, রাব্বি, উতফল প্রমুখ। কোরআন শরিফ বিতরণ শেষে আমির হোসেন বলেন, এই রমজান মাসে কুরআন শরীফ নাজিল হয়েছে আমাদের কল্যাণের জন্য। কুরআন’র আলোকে নিজেকে আলোকিত করতে হবে। আল্লাহকে পাওয়ার আর ও একটি মাধ্যম হলো কুরআন দান। কুরআন দান হলো পূণ্যের কাজ। অন্য সময়ের চেয়ে পবিত্র রমজান মাসে এক পূণ্যে ৭০ থেকে ৭০০ গুণ বেশি সওয়াব। আসুন রমজানে যতটুকু সময় আছে এর প্রতিটি মুহূর্তকে কাজে লাগাই।
প্রধান উপদেষ্টা:- শায়খ হাম্মাদ আহমদ, সম্পাদক ও প্রকাশক: এম. মাহফুজুর রহমান সজিব, নির্বাহী সম্পাদক: রাকিব আলী (রকি), পরিকল্পনা বিষয়ক সম্পাদক: এ.টি.এম হেলাল, আইন উপদেষ্টা: এডভোকেট শফিকুল ইসলাম সার্কুলেশন : মােঃ সাজ্জাদ তালুকদার, হেড অফিস: হােটেল আল হেলাল (২য় তলা), পুরাতন বাস স্ট্যান্ড, সুনামগঞ্জ, সিলেট। মােবাইল: ০১৭১৭-৭০২২৩৩, ০১৩১৬-৩৩৩৪৩১, ওয়েব: www.dainikcholomanbangladesh.com
ই-মেইল: cholomanbangladesh634@gmail.com সম্পাদক কর্তৃক একুশ অফসেট প্রিন্টিং প্রেস, ট্রাফিক পয়েন্ট, সুনামগঞ্জ থেকে মুদ্রিত ও হােটেল আল হেলাল (২য় তলা) থেকে প্রকাশিত।