• ঢাকা, বাংলাদেশ বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
তারুণ্যের ছাত্রদল জেগে উঠলে গুপ্ত রাজনীতি টিকবে না-মহিবুর রহমান উলিপুরে কুলির টাকায় নির্মিত সেতু-২৫ বছরের দুর্ভোগের অবসান সুনামগঞ্জ সদর পৌরসভাকে মাদকমুক্ত সমাজ গড়তে যুবকদের অঙ্গীকার মনোরঞ্জন পরিবেশে সময় কাটানোর অতুলনীয় স্থান: উলিপুর টুপামারী (জিয়া) পুকুরপাড় সুনামগঞ্জে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে স্মারকলিপি প্রদান নড়াইলে হত্যা মামলার ১৭ আসামি আদালত প্রাঙ্গণ থেকে গ্রেপ্তার, জেল হাজতে প্রেরণ শিমুলতলা মদিনাতুল উলুম মাদ্রাসার নতুন মুহতামিম হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মাওলানা আবু সাঈদ (ঘাগটিয়া হুজুর) ছাতকে পুলিশের অভিযানে ৯৫ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ওসির চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে ধোপাজান নদীতে বালু লুটপাটের অভিযোগ,ডিউটির দায়বদ্ধতা ছাড়াতে ব্যবসায়ীর নৌকা জব্দ সদরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অবৈধ বালু উত্তোলনে দুই ব্যক্তিকে জরিমানা
প্রকাশ : July 12, 2023

সুনামগঞ্জে সামছুল হক নামে এক যুবককে হত্যার মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ১৩৯ জন পড়েছে
আপডেট : বুধবার, ১২ জুলাই, ২০২৩

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জে সামছুল হক নামে এক যুবক হত্যা মামলার ঘটনায় একজনকে যাবজ্জীবন (আমৃত্যু) কারাদন্ড দিয়েছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত।
আজ সোমবার (১০ জুলাই) সকালে আসামির উপস্থিতিতে সুনামগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা ১ আদালতের বিচারক মহিউদ্দিন মুরাদ এ রায় দেন।
রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট সোহেল আহমদ ছইল মিয়া।
যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আসামি সাহাব উদ্দিন সুনামগঞ্জ সদর উপজেলার নুরুজপুর গ্রামের বাচ্চু মিয়ার ছেলে।
আদালত সূত্রে জানা যায়,২০২১ সালের ২রা অক্টোবর সামছুল হক তার স্ত্রী সন্তানকে গ্রামের বাড়িতে রেখে বিকেলে বের হন। এরপর তিনি বাড়িতে ফিরে আসেননি। পরে তার স্ত্রী সন্তানেরা অনেক খোঁজাখুজি করেও তাকে আর পাননি। নিখোঁজের তিনদিন পর একই উপজেলার ইসলামপুর গ্রামের হাওরের জমিতে শরীরের বিভিন্ন অংশ বিচ্ছিন্ন অবস্থায় সামছুল হকের মরদেহ পাওয়া যায়। খবর পেয়ে নিহতের স্বজন ও পুলিশ মরদেহ উদ্ধার করে। পরে নিহতের স্ত্রী বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ মামলার তদন্ত শেষে সাহাব উদ্দিনকে আসামি করে অভিযোগপত্র দাখিল করা হয়।
মামলার দীর্ঘ বিচারকার্য শেষে সোমবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক মহিউদ্দিন মুরাদ আসামি সাহাব উদ্দিনকে আমৃত্যু কারাদন্ড প্রদানের রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতের এজলাসে উপস্থিত ছিলেন।
কুলেন্দু শেখর দাস
সুনামগহ্জ প্রতিনিধি
১০.০৭.২০২৩


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন