• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০১:০০ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
মনোরঞ্জন পরিবেশে সময় কাটানোর অতুলনীয় স্থান: উলিপুর টুপামারী (জিয়া) পুকুরপাড় সুনামগঞ্জে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে স্মারকলিপি প্রদান নড়াইলে হত্যা মামলার ১৭ আসামি আদালত প্রাঙ্গণ থেকে গ্রেপ্তার, জেল হাজতে প্রেরণ শিমুলতলা মদিনাতুল উলুম মাদ্রাসার নতুন মুহতামিম হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মাওলানা আবু সাঈদ (ঘাগটিয়া হুজুর) ছাতকে পুলিশের অভিযানে ৯৫ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ওসির চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে ধোপাজান নদীতে বালু লুটপাটের অভিযোগ,ডিউটির দায়বদ্ধতা ছাড়াতে ব্যবসায়ীর নৌকা জব্দ সদরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অবৈধ বালু উত্তোলনে দুই ব্যক্তিকে জরিমানা দিরাইয়ে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, গ্রেফতারের দাবি সেতুর অপেক্ষায় পাঁচ গ্রাম, স্বাধীনতার পরও শেষ হয়নি দুর্ভোগ শান্তিগঞ্জে রিয়াজুল উলূম মাদ্রাসার উদ্বোধন
প্রকাশ : August 16, 2025

সুনামগঞ্জে হাওর এলাকার ভাষা ও সংস্কৃতির বৈচিত্র্য অন্বেষণ’ কর্মশালা অনুষ্ঠিত

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ২০৪ জন পড়েছে
আপডেট : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

সুনামগঞ্জ প্রতিনিধি:আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের উদ্যোগে ‘সুনামগঞ্জ জেলার হাওর এলাকার ভাষা ও সংস্কৃতির বৈচিত্র্য অন্বেষণ’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। শনিবার (১৬ আগষ্ট) বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চলে এ অনুষ্ঠান। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট এর পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আসাদুজ্জামান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এর অতিরিক্ত পরিচালক (প্রশাসন) আবুল কালাম এর পরিচালনায় কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন ইনস্টিটিউট এর উপপরিচালক (প্রশাসন) খিলফাত জাহান যুবাইরাহ। কর্মশালার দ্বিতীয় পর্বে ‘সুনামগঞ্জের লোকসংস্কৃতি অনুসন্ধান’ বিষয়ে বক্তব্য দেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মনযুর-উল-হায়দার, ‘সুনামগঞ্জের হাওর অঞ্চলের বিয়ের গান ও ধামাইল নাচে নারীর জীবন’ বিষয়ে বক্তব্য দেন সুনামগঞ্জ সরকারি কলেজ বাংলা বিভাগের শিক্ষক প্রফেসর ড. রোখসানা পারভীন চৌধুরী, হাওরজনের কথা, ভাষা ও আশা’ বিষয়ে বক্তব্য দেন সুনামগঞ্জের কৃতি সন্তান সিলেট বিভাগের তুখোড় সাংবাদিক উজ্জ্বল মেহেদী। দিনব্যাপী কর্মশালায়

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পালসহ সকল অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ, কবি-সাহিত্যিক, সাংবাদিক, লেখক-গবেষকগণের সরব উপস্থিতি ছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন