• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
মনোরঞ্জন পরিবেশে সময় কাটানোর অতুলনীয় স্থান: উলিপুর টুপামারী (জিয়া) পুকুরপাড় সুনামগঞ্জে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে স্মারকলিপি প্রদান নড়াইলে হত্যা মামলার ১৭ আসামি আদালত প্রাঙ্গণ থেকে গ্রেপ্তার, জেল হাজতে প্রেরণ শিমুলতলা মদিনাতুল উলুম মাদ্রাসার নতুন মুহতামিম হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মাওলানা আবু সাঈদ (ঘাগটিয়া হুজুর) ছাতকে পুলিশের অভিযানে ৯৫ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ওসির চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে ধোপাজান নদীতে বালু লুটপাটের অভিযোগ,ডিউটির দায়বদ্ধতা ছাড়াতে ব্যবসায়ীর নৌকা জব্দ সদরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অবৈধ বালু উত্তোলনে দুই ব্যক্তিকে জরিমানা দিরাইয়ে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, গ্রেফতারের দাবি সেতুর অপেক্ষায় পাঁচ গ্রাম, স্বাধীনতার পরও শেষ হয়নি দুর্ভোগ শান্তিগঞ্জে রিয়াজুল উলূম মাদ্রাসার উদ্বোধন
প্রকাশ : April 23, 2023

সুনামগঞ্জ জেলার বিভিন্ন হাওরে ধান কাটার সময় বজ্রপাতে পৃথকভাবে ৬জন কৃষক নিহত,আহত ১

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ১৪৪ জন পড়েছে
আপডেট : রবিবার, ২৩ এপ্রিল, ২০২৩

সুনামগঞ্জ প্রতিনিধি:সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার হাওরে ধান কাটার সময় পৃথকভাবে বজ্রপাতে ৬জন কৃষক নিহত হয়েছেন এবং ১জন আহত হয়েছেন ।

আজ রবিবার দুপুরে জেলার বিভিন্ন উপজেলার হাওরে এ হতাহতের ঘটনাটি ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, জেলার দোয়ারাবাজার উপজেলার লক্ষীপুর ইউনিয়নের রনভূমি গ্রামের হাওরে ধান কাটার সময় বৃষ্টিপাতের মাঝে হঠাৎ বজ্রপাতে ২জন কৃষক নিহত হয়েছেন এবং ১জন আহত হন।

নিহতরা হলেন,মিলন মিয়া(১৪)। তিনি লক্ষীপুর ইউনিয়নের ফতেপুর গ্রামের শিশু মিয়ার ছেলে এবং অপরজন হলেন রণভূমি গ্রামের শামছু মিয়ার ছেলে তারা মিয়া(৩২),এবং আহত ব্যাক্তি হলেন এরুয়াখাই গ্রামের ওজি উল্ল্যাহ”র ছেলে মো. নিজাম উদ্দিন(২৫)।

এদিকে জেলার ছাতক উপজেলার বিভিন্ন হাওরে পৃথকভাবে ৩জন নিহত হয়েছেন। নিহতরা হলেন,জাউয়া বাজার ইউনিয়নের দক্ষিণ বড়কাপন গ্রামের মো. আরশ আলী(৫০),চরমহল্লা ইউনিয়নের মো. আব্দুস সামাদ(২৫) এবং অপরজন হলেন জাউয়া বাজার ইউনিয়নের দেবেরগাঁও গ্রামের মাইম মিয়া(১৮) ।

অপরদিকে জেলার তাহিরপুর উপজেলার বড়দল দক্ষিণ ইউনিয়নের কুকুর কান্দি গ্রামের হাতেম আলীর ছেলে কৃষক রমজান আলী(১৫) ও স্থানীয় একটি হাওরে ধান কাটার সময় বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

পৃথকভাবে বজ্রপাতে নিহত ৬জন কৃষকের লাশ তাদের স্ব স্ব বাড়িতে নিয়ে গেলে আত্মীয় স্বজনদের কান্নার রোল ও আহাজারিতে আকাশ ভারি হয়ে উঠে।

এ ব্যাপারে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ(ওসি) দেব দুলাল ধর বজ্রপাতে পৃথকভাবে বিভিন্ন হাওরে কৃষকদের প্রাণহানিতে দুঃখ প্রকাশ করে জানান,আকাশ মেঘাচ্ছন্ন দেখলে সবাইকে নিরাপদে যাওয়া দরকার।

এ ব্যাপারে সুনামগঞ্জের পুলিশ সুপার মো. এহসান শাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,এখন যেহেতু বোরো ধান কাটার মৌসুম তাই সকল কৃষকরা যেন সর্তকতা অবলম্বন করেন। আকাশ মেঘাছন্ন দেখলেই নিরাপদ স্থানে চলে যাওয়া দরকার। 

কুলেন্দু শেখর দাস,
সুনামগঞ্জ প্রতিনিধি
২৩.০৪.২০২৩


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন