• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, দুর্ভোগে চরভদ্রাসন গার্লস স্কুল সড়কের মানুষের তাহিরপুর রক্তি নদীর পানিতে ডুবে নৌকার কাঠ মিস্ত্রি নিখোঁজের তিন ঘন্টাপর লাশ উদ্ধার নড়াইলে চোরের উপদ্রব থামাতে লোহাগড়ায় গ্রামবাসীর মানববন্ধন আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উপলক্ষে কুড়িগ্রামে শোভাযাত্রা ও মানববন্ধন আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস ২০২৬” উপলক্ষ্যে সুনামগঞ্জে শোভাযাত্রা শব্দ দূষণ রোধে সুনামগঞ্জ পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট সুনামগঞ্জ সদর পৌর শহরের ড্রেনেজ ব্যবস্থা এখন ডাস্টবিন পানি নিষ্কাশ বন্ধ,জলাবদ্ধতায় স্বাস্থ্য ঝুঁকি সুনামগঞ্জে এসএসসি পরীক্ষার্থীর ওপর কিশোর গ্যাং-এর হামলা, থানায় অভিযোগ সুনামগঞ্জে অবৈধ করাত কল বন্ধের দাবিতে পরিবেশ অধিদপ্তরে অভিযোগ বিশ্বম্ভরপুরে র‍্যাবের অভিযানে ৪৬ বোতল বিদেশি মদসহ গ্রেফতার-১
প্রকাশ : March 4, 2026

সুনামগঞ্জ জেলা জমিয়তের ইফতার মাহফিল সম্পন্ন

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ৬২ জন পড়েছে
আপডেট : বুধবার, ৪ মার্চ, ২০২৬

চলমান ডেক্স: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে শহরের পানসী রেস্টুরেন্ট-এ এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
জেলা জমিয়তের সিনিয়র সহসভাপতি মাওলানা আনোরুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এ মাহফিলে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ খেলাফত মজলিস-এর জেলা পর্যায়ের নেতারাও অংশগ্রহণ করেন।
জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক মাওলানা রফিক আহমদ উলাশনগরীর যৌথ সঞ্চালনায় ইফতার পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা সহসভাপতি মাওলানা আব্দুল ওয়াহহাব, মাওলানা শামসুদ্দীন ফিরিজপুরী, সৌদি আরব জমিয়তের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মাওলানা আব্দুল মুকসিত, ইসলামী আন্দোলন সুনামগঞ্জ জেলা সভাপতি মুফতি শহীদুল ইসলাম পলাশী, খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা আখতার হোসাইন, জেলা জমিয়তের সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা মুখতার হোসাইন, অর্থ সম্পাদক মাওলানা নাজমুল ইসলাম জাহিদ, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মাওলানা রমজান হোসাইনসহ জেলা জমিয়তের অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা রমজানের তাৎপর্য তুলে ধরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় দোয়া করেন। পরে মিলাদ ও বিশেষ মোনাজাতের মাধ্যমে ইফতার মাহফিল সমাপ্ত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন