সাবেক কমিটি বিলুপ্তি করে নতুন কমিটি ঘোষণা এবং শপথ বাক্য পাঠ করে নতুন দায়িত্বশীলদের হাতে হাতে তাত মিলিয়ে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে।
সুনামগঞ্জ জেলা তাহিরপুর উপজেলার বাদাঘাট বাজারে সংগঠনটির কার্যালয়ে যুব থানা সম্মেলন শেষে এ কমিটি গঠন করা হয়।
হাফিজ শামসুজ্জামানের পরিচালনায় এবং এম সালমান আহমদ সুজনের সভাপতিত্বে প্রধান অতিথি হয়ে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক যুবনেতা হাফিজ শেখ রফিকুল ইসলাম হাদী,
বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ তাহিরপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা নুরুদ্দীন।
উপস্তিত সর্ব সম্মতিক্রমে নতুন দায়িত্বে যাদের কে আনা হল,সভাপতি : হাফিজ মুহিবুর রহমান,সহ সভাপতি :আব্দুল আহাদ
সাধারণ সম্পাদক : হাফিজ শামসুজ্জামান দুই বৎসর মেয়াদি অনুমোদন দেন জেলা দায়িত্ব শীল।
যুব সম্মেলনে আরো উপস্থিত ছিলেন উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।