মহামান্য হাইকোর্টের আদেশ লঙ্গন করে প্রকাশ্যে দিবালোকে গডফাদারের স্বার্থে ব্যাবস্থাপক আবু সাইদ ফিরোজ কর্তৃক শহরের ওয়েজখালি নতুন মৎস্য অবতরণ কেন্দ্রে জোরপূর্বক ভাবে আড়ৎ দারদের নিয়ে ব্যবসা পরিচালনার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
০৬ জুন, ২০२৩ মঙ্গলবার দুপুর ১২ ঘঠিকায় সুনামগঞ্জ ট্রাফিক পয়েন্টে মাছ ব্যবসায়িরা বক্তব্য দেন ৩ মাসের জন্য স্থগিতাদেশ প্রদান করেন। উক্ত স্থগিতাদেশ এর বিষয়টি ৩০ মে জেলা প্রশাসককে প্রথম দফায় লিখিতভাবে অবগত করেন ফরিয়াদি আমির হোসেন। ২য় দফায় ১লা জুন স্থগিতাদেশ এর জাভেদা নকলসহ জেলা প্রশাসক কে পৌর কিচেন মার্কেটের আড়তদার ও পাইকারী মৎস্য বাজার স্থানান্তরের সকল প্রকার প্রক্রিয়া ও কার্যক্রম স্থগিত রাখার জন্য আবেদন করেন।
এ মানববন্ধনে উপস্তিতিদের মধ্যে বক্তব্য দেন কিচেন মার্কেট মৎস্য ব্যবসায়ী জহুর আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন মৎস্য ব্যবসায়ী জেনুর, রাসেল, কায়েস,পৌরবাসীর পক্ষে বক্তব্য দেন মো:পৌরভ মিয়া প্রমূখ।
মানববন্দনে বক্তারা বলেন এটা হল ওয়েজখালী ব্যাক্তির সার্থে ও অন্যের ইসারায় এই কার্যক্রম চালু করেছে।তাই আমারা আইনকে সম্মান করে বলতে চাই, সুনামগঞ্জ পৌরসভার মেয়র মহোদয়ের দৃষ্টিতে আনতে চাই, বক্তারা আরো বলেন সুনামগঞ্জের ডিসি মহোদয় ও অবগত আছেন।আজ আমরা ছোট করে মনববন্দন করেছি ভবিষ্যৎতে পুরা শহরের মানুষ রাস্থায় নামবে।