• ঢাকা, বাংলাদেশ বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
তারুণ্যের ছাত্রদল জেগে উঠলে গুপ্ত রাজনীতি টিকবে না-মহিবুর রহমান উলিপুরে কুলির টাকায় নির্মিত সেতু-২৫ বছরের দুর্ভোগের অবসান সুনামগঞ্জ সদর পৌরসভাকে মাদকমুক্ত সমাজ গড়তে যুবকদের অঙ্গীকার মনোরঞ্জন পরিবেশে সময় কাটানোর অতুলনীয় স্থান: উলিপুর টুপামারী (জিয়া) পুকুরপাড় সুনামগঞ্জে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে স্মারকলিপি প্রদান নড়াইলে হত্যা মামলার ১৭ আসামি আদালত প্রাঙ্গণ থেকে গ্রেপ্তার, জেল হাজতে প্রেরণ শিমুলতলা মদিনাতুল উলুম মাদ্রাসার নতুন মুহতামিম হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মাওলানা আবু সাঈদ (ঘাগটিয়া হুজুর) ছাতকে পুলিশের অভিযানে ৯৫ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ওসির চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে ধোপাজান নদীতে বালু লুটপাটের অভিযোগ,ডিউটির দায়বদ্ধতা ছাড়াতে ব্যবসায়ীর নৌকা জব্দ সদরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অবৈধ বালু উত্তোলনে দুই ব্যক্তিকে জরিমানা
প্রকাশ : February 8, 2024

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে র্দূনীতির মাধ্যমে নিয়োগ বানিজ্য ও ভিসির অপসারণের দাবিতে মানববন্ধন

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ১২২ জন পড়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৪

সুনামগঞ্জ প্রতিনিধি¤

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মচারী নিয়োগ নিয়ে লুকোচুরি অনিয়মের প্রতিবাদে ও বিশ্ববিদ্যালয়ের ভিসির অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সচেতন সুনামগঞ্জবাসীর ব্যানারে সুনামগঞ্জ আদালত প্রাঙ্গণে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. নজরুল ইসলাম, সাবেক সভাপতি অ্যাড. রবিউল লেইস রোকেস, সাধারণ সম্পাদক অ্যাড. শেরেনুর আলী, সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. রুহুল তুহিন, নারী নেত্রী গৌরী ভট্টাচার্য, অ্যাড. বুরহান উদ্দিন দোলন, অ্যাড. এনাম আহমদ।

বক্তারা বলেন, সুনামগঞ্জে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মচারী নিয়োগ নিয়ে ভিসি লুকোচুরিসহ একের পর এক নিয়ম বর্হিভূতভাবে নিয়োগ বানিজ্য ও অনিয়ম করেই চলেছেন। তিনি শুরুতেই বিতর্কিত হয়েছেন এবং তৃতীয় ও চতুর্থ শ্রেণীতে কর্মচারী নিয়োগ পরীক্ষা সুনামগঞ্জে না করে ৫শত কিলোমিটার দূরে গাজীপুরে করার পায়তাঁরা করছেন। এই বিশ্ববিদ্যালয়ের সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা পদে নিয়ম বর্হিভূতভাবে লিখিত পরীক্ষা ছাড়াই নিয়োগপ্রাপ্ত কে সেই মনোয়ার হোসেন, লিখিত পরীক্ষা না নিয়েই তাকে এই পদে কিভাবে নিয়োগ দেয়া হয়েছে তা জানতে চান বক্তারা।

সহকারী হিসাব রক্ষন পদে নিয়োগপ্রাপ্ত মনোয়ার হোসেন হচ্ছেন সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের রাজনৈতিক সচিব হাসনাত হোসাইনের আপন ছোট ভাই। নীতিমালার কোন তোয়াক্কা না করেই ভিসি মনোয়ার হোসেনকে কিভাবে এই পদে নিয়োগ দিলেন তা সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থা এবং র্দূনীতি দমন কমিশন কর্তৃক সুষ্টু তদন্তের মাধ্যমেই নিয়োগ বানিজ্যসহ নিময় বর্হিভূতভাবে নিয়োগের বিষয়ে ভিসিসহ দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহনের দাবী জানান এবং এই র্দূনীতির সাথে কে কে জড়িত সঠিক তদন্ত হলেই বেরিয়ে আসবে সকল র্দূনীতির বরপূত্র সকল রাগব বোয়ালরা। অন্যতায় আগামীতে দূর্বার আন্দোলন গড়ে তোলার হুশিয়ারী উচ্চারণ করেন নেতারা।
০৮.০২.২০২৪


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন