• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০১:১১ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
মনোরঞ্জন পরিবেশে সময় কাটানোর অতুলনীয় স্থান: উলিপুর টুপামারী (জিয়া) পুকুরপাড় সুনামগঞ্জে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে স্মারকলিপি প্রদান নড়াইলে হত্যা মামলার ১৭ আসামি আদালত প্রাঙ্গণ থেকে গ্রেপ্তার, জেল হাজতে প্রেরণ শিমুলতলা মদিনাতুল উলুম মাদ্রাসার নতুন মুহতামিম হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মাওলানা আবু সাঈদ (ঘাগটিয়া হুজুর) ছাতকে পুলিশের অভিযানে ৯৫ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ওসির চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে ধোপাজান নদীতে বালু লুটপাটের অভিযোগ,ডিউটির দায়বদ্ধতা ছাড়াতে ব্যবসায়ীর নৌকা জব্দ সদরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অবৈধ বালু উত্তোলনে দুই ব্যক্তিকে জরিমানা দিরাইয়ে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, গ্রেফতারের দাবি সেতুর অপেক্ষায় পাঁচ গ্রাম, স্বাধীনতার পরও শেষ হয়নি দুর্ভোগ শান্তিগঞ্জে রিয়াজুল উলূম মাদ্রাসার উদ্বোধন
প্রকাশ : December 30, 2024

সুনামগঞ্জ বিশ্বম্ভরপুরে ৬,২৬০ পিস ইয়াবাসহ ২ জন আটক

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ১৩৯ জন পড়েছে
আপডেট : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪

চলমান ডেক্স:মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর সিলেট গোয়েন্দা কার্যালয়ের কর্মকর্তাদের নেতৃত্বে সুনামগঞ্জেরবিশ্বম্ভরপুর উপজেলার পলাশ বাজারে গোয়েন্দা তথ্যর ভিত্তিতে অভিযান পরিচালনা করে ১৮ লাখ ৭৮ হাজার টাকা মূল্যের ৬ হাজার ২৬০ পিস ইয়াবাসহ দুইজন ইয়াবা ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

সোমবার দুপুর আড়াইটায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর সিলেট বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক পলাশ পালের নেতৃত্বে বিভাগীয় কর্মকর্তাসহ সুনামগঞ্জ অঞ্চলের মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের কর্মকর্তারা জেলার বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ ইউনিয়নের পলাশ বাজারে এই বিশেষ অভিযান পরিচালনা করে ৬,২৬০ পিস মরণ নাশক ইয়াবাসহ দুইজন ইয়াবা ব্যবসায়ীকে আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবার বর্তমান বাজার মূল্যে ১৮ লাখ ৭৮ হাজার টাকা।

আটককৃত ইয়াবা ব্যবসায়ীরা হলেন,মোঃ নিজাম উদ্দিন(৩০)। তিনি উপজেলার ধনপুর ইউপির মধ্যপাড়া গ্রামের মৃত বশরত আলীর ছেলে, এবং একই উপজেলার সুরেশ নগর গ্রামের মৃত হরমুজ আলীর ছেলে মোঃ জিয়াউর রহমান(৩৫) ।

স্থানীয় ও মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর সূত্রে জানা যায়, মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর সিলেট বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক পলাশ পালের নেতৃত্বে কর্মকর্তারা গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়েই পলাশ বাজারে অবস্থান নেন।

এ সময় আটককৃত ইয়াবা ব্যবসায়ী মোঃ নিজাম উদ্দিন একটি শপিং ব্যাগে করে ৫ হাজার ২৬০ পিস ইয়াবা বহন করে অন্যত্র যাওয়ার প্রস্তুতিকালে তাকে এবং অপর ইয়াবা ব্যবসায়ী মোঃ জিয়াউর রহমানের দেহ তল্লাশী করে প্যান্টের সামনের পকেট হতে ১ হাজার পিস ইয়াবা উদ্ধারসহ এই দুজনকে আটক করা হয়।

এ ঘটনায় বিকেলে মাদক নিয়ন্ত্রন অধিদপ্তর সিলেট বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক পলাশ পাল বাদি হয়ে মাদক নিয়ন্ত্রন আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় আটককৃতদের আসামী করে বিশ্বম্ভরপুর থানায় একটি মামলা দায়ের করেন।

অভিযানে এ সময় উপস্থিত ছিলেন মাদক দ্রব্য সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিদর্শক মোহাম্মদ আবু রেজা মেহেদী হাসান,উপ পরিদর্শক মোঃ মামুনার রশিদ,সহকানরী উপ পরিদর্শক সোহরাব হোসেন চৌধুরী,সিপাই প্লাবন কৃমার দাস ও সিপাই দ্বিজেন্দ্র চন্দ্র দাস।

এ ব্যাপারে মাদক নিয়ন্ত্রন অধিদপ্তর সিলেট বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক পলাশ পাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,সরকার সমাজের অপরাধ প্রবণতা নিমূর্লে ধবংস করতে কঠোর অবস্থানে রয়েছেন। আমরা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর সিলেট বিভাগীয় কর্মকর্তাাদের সমন্বয়ে পুরো সিলেট বিভাগের যেকোন স্থানে যুব সমাজ নষ্ট করতে যে বা যারাই মরণ নাশক ইয়াবা হোক আর দেশী বিদেশী মাদক হোক আমাদের অভিযান অব্যাহত থাকবে। আমরা চাই মাদক মুক্ত যুবসমাজ। যারা বর্তমান প্রজন্মের যুবকরা রয়েছেন যারা আগামীতে সুশিক্ষায় শিক্ষিত হয়ে আলোকিত জীবন গঠনের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে যার যার অবস্থান থেকে দেশ গঠনে আত্মনিয়োগ করবেন।৩০.১২.২০২৪


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন