চলমান ডেক্স:সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) কর্তৃক সুনামগঞ্জ ব্যাটালিয়ন সদরের উত্তর-পশ্চিম পার্শ্বে হালুয়া ঘাট এলাকায় সুরমা নদীতে ০১টি বিশেষ আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টাস্কফোর্স অভিযান পরিচালনা করে মালিকবিহীন ০১টি ইঞ্জিন চালিত কাঠের নৌকাসহ ১৭০০ পিস ভারতীয় বিভিন্ন প্রকার উন্নতমানের শাড়ি, ৭২০০ পিস ক্রিম এবং ১৮০ কেজি জিরা আটক করে, যার সর্বমোট আনুমানিক সিজার মূল্য-২,০৩,০৬,০০০/- (দুই কোটি তিন লক্ষ ছয় হাজার) টাকা।উক্ত অভিযানে মেহেদী হাসান হৃদয়, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালায়, সুনামগঞ্জ এবং বিজিডিও-৩১৫ সহকারী পরিচালক মো: রফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার, সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) সাথে ২০ জন বিজিবি সদস্য অংশগ্রহন করে। এ ব্যাপারে অধিনায়ক, সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী ঈদকে সামনে রেখে চোরাচালানী তৎপরতা রুখতে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা নজরদারী সর্বোতভাবে অব্যাহত রয়েছে। আটককৃত ভারতীয় শাড়ি, ক্রিম ও জিরা শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
০১-০৬-২৫