• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, দুর্ভোগে চরভদ্রাসন গার্লস স্কুল সড়কের মানুষের তাহিরপুর রক্তি নদীর পানিতে ডুবে নৌকার কাঠ মিস্ত্রি নিখোঁজের তিন ঘন্টাপর লাশ উদ্ধার নড়াইলে চোরের উপদ্রব থামাতে লোহাগড়ায় গ্রামবাসীর মানববন্ধন আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উপলক্ষে কুড়িগ্রামে শোভাযাত্রা ও মানববন্ধন আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস ২০২৬” উপলক্ষ্যে সুনামগঞ্জে শোভাযাত্রা শব্দ দূষণ রোধে সুনামগঞ্জ পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট সুনামগঞ্জ সদর পৌর শহরের ড্রেনেজ ব্যবস্থা এখন ডাস্টবিন পানি নিষ্কাশ বন্ধ,জলাবদ্ধতায় স্বাস্থ্য ঝুঁকি সুনামগঞ্জে এসএসসি পরীক্ষার্থীর ওপর কিশোর গ্যাং-এর হামলা, থানায় অভিযোগ সুনামগঞ্জে অবৈধ করাত কল বন্ধের দাবিতে পরিবেশ অধিদপ্তরে অভিযোগ বিশ্বম্ভরপুরে র‍্যাবের অভিযানে ৪৬ বোতল বিদেশি মদসহ গ্রেফতার-১
প্রকাশ : March 4, 2026

সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নে আগুনে পুড়ে বৃদ্ধার মরদেহ উদ্ধার

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ৬৫ জন পড়েছে
আপডেট : বুধবার, ৪ মার্চ, ২০২৬

কেএম শহীদুল, সুনামগঞ্জ : সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের ১নং ওয়ার্ডে এক বৃদ্ধ মহিলার আগুনে পুড়ে যাওয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সেহরির পর ভোর সকালে স্থানীয় ইউপি সদস্য আফসান পারভেজের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রতন সেখ (পিপিএম) ও সঙ্গীয় পুলিশ সদস্যরা।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একটি পাকা ঘরের ভেতর থেকে আগুনে পুড়ে অঙ্গার হয়ে যাওয়া এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করে। পরে ওসি নিজ তত্ত্বাবধানে লাশটি গাড়িতে তুলে সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন।
নিহত ওই মহিলার নাম সালেমা খাতুন (৬৮)। তার স্বামী নজরুল ইসলাম। তিনি সুরমা ইউনিয়নের আমিরপুর গ্রামের বাসিন্দা। নিজ বসতঘরেই এ মর্মান্তিক ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
প্রাথমিকভাবে স্থানীয়রা জানান, ঘরের ভেতরে একটি ফ্যান চালু অবস্থায় ছিল এবং মশার কয়েলের স্ট্যান্ড দেখা গেছে। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা নিশ্চিত হতে ফায়ার সার্ভিসকে অবগত করা হয়েছে।
এ বিষয়ে সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি মোঃ রতন সেখ (পিপিএম) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ভোরে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে আগুনে পুড়ে যাওয়া মরদেহ উদ্ধার করি এবং ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠাই। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। পোস্টমর্টেম রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।”
ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মানবিক ও দায়িত্বশীল ভূমিকার জন্য স্থানীয়রা ওসি মোঃ রতন সেখের প্রতি সন্তোষ প্রকাশ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন