• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
মনোরঞ্জন পরিবেশে সময় কাটানোর অতুলনীয় স্থান: উলিপুর টুপামারী (জিয়া) পুকুরপাড় সুনামগঞ্জে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে স্মারকলিপি প্রদান নড়াইলে হত্যা মামলার ১৭ আসামি আদালত প্রাঙ্গণ থেকে গ্রেপ্তার, জেল হাজতে প্রেরণ শিমুলতলা মদিনাতুল উলুম মাদ্রাসার নতুন মুহতামিম হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মাওলানা আবু সাঈদ (ঘাগটিয়া হুজুর) ছাতকে পুলিশের অভিযানে ৯৫ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ওসির চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে ধোপাজান নদীতে বালু লুটপাটের অভিযোগ,ডিউটির দায়বদ্ধতা ছাড়াতে ব্যবসায়ীর নৌকা জব্দ সদরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অবৈধ বালু উত্তোলনে দুই ব্যক্তিকে জরিমানা দিরাইয়ে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, গ্রেফতারের দাবি সেতুর অপেক্ষায় পাঁচ গ্রাম, স্বাধীনতার পরও শেষ হয়নি দুর্ভোগ শান্তিগঞ্জে রিয়াজুল উলূম মাদ্রাসার উদ্বোধন
প্রকাশ : June 30, 2025

সুনামগঞ্জ সদর জমিয়তের মতবিনিময় সভায় দলিয় প্রার্থী ঘোষণা

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ১৮৮ জন পড়েছে
আপডেট : সোমবার, ৩০ জুন, ২০২৫

চলমান ডেক্স:আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ- ৪ (সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভপুর ) আসনে মত বিনিময় সভায় ৩তিনজন দলীয় প্রার্থীর নাম আসলে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সদর উপজেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিতি সবার মতামতের বিত্তিতে মাও.আব্দুল বছির,হাফিজ মাও.মুখলিছুর রহমান চৌধুরী এবং মাও.নাজমুল হাসানের নাম উল্লেখ করেন।

৩০ জুন রোজ সোমবার সুনামগঞ্জ জেলা মডেল মসজিদের হল রুমে সুনামগঞ্জ সদর উপজেলার দলিয় প্রার্থী বাঁচাই’র আয়োজন করা হয়,জমিয়ত, শ্রমিক জমিয়ত,যুব জমিয়ত,ছাত্র জমিয়ত মাও.শায়খ আব্দুল ওয়াহাব এর সভাপতিত্বে ও মাও.রমজান হোসাইন এর পরিচালনায় এবং কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়।

কর্মীদের ব্যাপক মতামতের ভিত্তিতে সর্বসম্মতভাবে মাও.শায়খ আব্দুল বছির, হাফিজ মাওলানা মুখলিছুর রহমান চৌধুরী এবং মাও.নাজমুল হাসান কে আসন্ন নির্বাচনে দলের প্রার্থী হিসেবে বেছে নেওয়ার পক্ষে সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় নেতাকর্মীরা বলেন, সুনামগঞ্জ- ৪ সুনামগঞ্জ সদর উপজেলা ও বিশ্বাম্ভরপুর উপজেলা ঐতিহ্যগতভাবে জমিয়তের শক্ত ঘাঁটি। স্বাধীনতা পরবর্তী সময়ে প্রতিটি জাতীয় নির্বাচনে এই আসনে জমিয়তের প্রার্থীই প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তাই দলকে বিজয়ের দিকে এগিয়ে নিতে হলে পরীক্ষিত ও পরিচিত এই তিন জন প্রার্থীর কোনো বিকল্প নেই বলে মনে করেন সদর উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাও.রমজান হোসাইন।

তবে সভায় যে ৩ জনের নাম উল্লেখ করে ঘোষণা করা হয় প্রচার ও প্রসারের দিক দিয়ে হাফিজ মাওলানা মুখলিছুর রহমান চৌধুরী এগিয়ে আছেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা থেকে নিয়ে ইউনিয়ন এবং ওয়ার্ড কমিটির দায়িত্ব শীল বৃন্দ হাফিজ নাজমুল হাসান,হাফিজ মাও.নূর হোসাইন, মাও.ফয়জুন্নুর ফয়েজ, মাও.মোবাশ্বির আহমদ,মাও.তৈয়বুর রহমান,মাও.এরশাদ,মুফতি আব্দুল মালীক ত্বোহা,মাও.উবায়দুল্লাহ আমীন,মাও.মঞ্জুর আহমদ,আব্দুল বারি,মাও,শিব্বির আহমদ ইসমানী,নুর হোসাইন আজিজ,জহিরুল ইসলাম,মুতিউর রহমান,এনামুল হাসান,হোসাইন আহমদ নাইম,যুব জমিতের মাও.জুবায়ের আহমদ,ছাত্র জমিয়ের মাও.হাব্বান আহমেদ,শ্রমিক জমিয়তের মাও.মনজুর আহমদ প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন