চলমান ডেস্ক :
সুনামগঞ্জ সদর থানা এলাকায় মাদক উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জের নির্দেশক্রমে এসআই মোঃ আনোয়ার হোসেন ০৬-০৪-২০২৩ খ্রিঃ রাত ১০:৪৫ ঘটিকায় সুনামগঞ্জ সদর থানাধীন ধোপাখালী গ্রামস্থ জনৈক মমতাজ বেগমের বাসার ভাড়াটিয়া সোহান মিয়ার বাসায় সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে ১। সোহান মিয়া (৩০), পিতা-দিল মোহাম্মদ, সাং-পশ্চিম তেঘরিয়া, বর্তমানে-ধোপাখালী, ২। আতাউর রহমান (২২), পিতা-শহীদ মিয়া, সাং-হাছননগর, উভয় থানা-সুনামগঞ্জ সদর, জেলা-সুনামগঞ্জদ্বয়কে আটক করেন। আটককৃত আসামিদ্বয়ের হেফাজত হতে কালো পলিথিনে মোড়ানো ৪৫ (পঁয়তাল্লিশ) পিস নেশা জাতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক সাক্ষীদের উপস্থিতিতে জব্দ তালিকামূলে জব্দ করা হয়। ধৃত আসামিদ্বয় দীর্ঘদিন যাবৎ ধোপাখালীসহ আশপাশের এলাকার যুব সমাজের নিকট ইয়াবা ট্যাবলেট বিক্রয় করে যুব সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছিল বলে জানা যায়। উক্ত বিষয় গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে সুনামগঞ্জ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আসামিদ্বয়কে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।