• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
মনোরঞ্জন পরিবেশে সময় কাটানোর অতুলনীয় স্থান: উলিপুর টুপামারী (জিয়া) পুকুরপাড় সুনামগঞ্জে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে স্মারকলিপি প্রদান নড়াইলে হত্যা মামলার ১৭ আসামি আদালত প্রাঙ্গণ থেকে গ্রেপ্তার, জেল হাজতে প্রেরণ শিমুলতলা মদিনাতুল উলুম মাদ্রাসার নতুন মুহতামিম হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মাওলানা আবু সাঈদ (ঘাগটিয়া হুজুর) ছাতকে পুলিশের অভিযানে ৯৫ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ওসির চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে ধোপাজান নদীতে বালু লুটপাটের অভিযোগ,ডিউটির দায়বদ্ধতা ছাড়াতে ব্যবসায়ীর নৌকা জব্দ সদরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অবৈধ বালু উত্তোলনে দুই ব্যক্তিকে জরিমানা দিরাইয়ে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, গ্রেফতারের দাবি সেতুর অপেক্ষায় পাঁচ গ্রাম, স্বাধীনতার পরও শেষ হয়নি দুর্ভোগ শান্তিগঞ্জে রিয়াজুল উলূম মাদ্রাসার উদ্বোধন
প্রকাশ : December 10, 2025

সুনামগঞ্জ-০৪ আসনে ৮ দলীয় সমঝোতায় এগিয়ে মুফতী মাওলানা শহীদুল ইসলাম পলাশী

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ১২৭ জন পড়েছে
আপডেট : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

চলমান ডেক্স: সুনামগঞ্জ-০৪ (সদর ও বিশ্বম্ভরপুর) আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার বারবার নির্বাচিত সভাপতি এমপি মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী মাওলানা মুফতী শহীদুল ইসলাম পলাশী। সর্বশেষ তথ্য অনুযায়ী, স্থানীয় রাজনৈতিক বাস্তবতা ও জনপ্রিয়তার কারণে তিনি বর্তমানে ৮ দলীয় সমঝোতার আলোচনায় গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছেন।

মনোনয়ন পাওয়ার পর থেকেই শহীদুল ইসলাম পলাশী ২ উপজেলায় সর্বশ্রেণীর মানুষের সাথে নিয়মিত যোগাযোগ, সুসম্পর্ক বজায় রাখা এবং অতীতে বিভিন্ন দুর্যোগ ও মানবিক সংকটে তাঁর সক্রিয় মানবসেবামূলক ভূমিকা সর্ব দিক মিলিয়ে তিনি জনগণের কাছে পছন্দনীয় প্রার্থী হিসেবে জায়গা করে নিয়েছেন।

আসন জুড়ে ইসলামী আন্দোলনের সংগঠিত প্রচারণা, প্রার্থীর ব্যক্তিগত সততা ও স্বচ্ছ ভাবমূর্তি ভোটারদের মধ্যে ইতিবাচক পরিবেশ সৃষ্টি করেছে। বিশেষ করে তরুণ ভোটারদের একটি বড় অংশ ইতোমধ্যেই তাকে সমর্থন জানিয়েছে। এর ফলে স্থানীয় রাজনৈতিক সমীকরণে হাতপাখা প্রতীকের প্রার্থীকে ঘিরে আলোচনা আরও জোরদার হয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ সুনামগঞ্জ এবার শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে সক্ষম হয়েছে। গ্রামাঞ্চল, সীমান্তবর্তী এলাকা, তরুণ ভোটার এবং ধর্মপ্রাণ জনগোষ্ঠীর মধ্যে হাতপাখা প্রতীকের প্রতি আগ্রহ দৃশ্যমানভাবে বেড়েছে। তাই ৮ দলীয় সমঝোতায় মুফতী মাওলানা শহীদুল ইসলাম পলাশী মনোনীত হলে এই আসনে তার সফলতার সম্ভাবনা খুবই উজ্জ্বল বলে মনে করছেন স্থানীয় পর্যবেক্ষকরা।

আসন্ন নির্বাচনে সুনামগঞ্জ-০৪ আসন নিয়ে রাজনৈতিক অঙ্গনে আরও চমক আসতে পারে বলেও ধারণা করেছে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার সিনিয়র সভাপতি মাওলানা মাহফুজুর রহমান সজিব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন