• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
তারুণ্যের ছাত্রদল জেগে উঠলে গুপ্ত রাজনীতি টিকবে না-মহিবুর রহমান উলিপুরে কুলির টাকায় নির্মিত সেতু-২৫ বছরের দুর্ভোগের অবসান সুনামগঞ্জ সদর পৌরসভাকে মাদকমুক্ত সমাজ গড়তে যুবকদের অঙ্গীকার মনোরঞ্জন পরিবেশে সময় কাটানোর অতুলনীয় স্থান: উলিপুর টুপামারী (জিয়া) পুকুরপাড় সুনামগঞ্জে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে স্মারকলিপি প্রদান নড়াইলে হত্যা মামলার ১৭ আসামি আদালত প্রাঙ্গণ থেকে গ্রেপ্তার, জেল হাজতে প্রেরণ শিমুলতলা মদিনাতুল উলুম মাদ্রাসার নতুন মুহতামিম হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মাওলানা আবু সাঈদ (ঘাগটিয়া হুজুর) ছাতকে পুলিশের অভিযানে ৯৫ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ওসির চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে ধোপাজান নদীতে বালু লুটপাটের অভিযোগ,ডিউটির দায়বদ্ধতা ছাড়াতে ব্যবসায়ীর নৌকা জব্দ সদরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অবৈধ বালু উত্তোলনে দুই ব্যক্তিকে জরিমানা
প্রকাশ : May 18, 2025

সেরা নারী উদ্যোক্তা পুরষ্কার পেলেন সিলেটের লাকী বেগম

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ১২১ জন পড়েছে
আপডেট : রবিবার, ১৮ মে, ২০২৫

চলমান ডেক্স: নারী উদ্যোক্তায় বিশেষ অবদানের জন্য নারী উদ্যোক্তা পুরস্কার পেলেন সিলেটের লাকী বেগম।নিউ জেনারেশন ফোরাম বাংলাদেশ এর আয়োজনে ও উদ্দীপ্ত বাংলাদেশ সমাজ এর সহযোগিতায় রেডক্রস ও রেডক্রিসেন্ট দিবস উপলক্ষে শীর্ষক আলোচনা সভা ও রেডক্রস অ্যাওয়ার্ড ২০২৫ এ পুরস্কার পেয়েছেন তিনি। লাকী বেগম MRF Fashion Clothing Store এর মালিক। শনিবার (১৭ মে) রাজধানীর বাংলামোটর বিশ্ব সাহিত্য কেন্দ্রে রেডক্রস  ও রেডক্রিসেন্ট  দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তার হাতে এ পুরস্কার তুলে দেন অতিথিরা।

অনুষ্ঠানের শুরুতে আল কোরআন থেকে সূরা পাঠ করেন, প্রাণ রসায়নবিদ ড. তোফায়েল আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ফারজানা মৃদুলা ও স্বাগত বক্তব্য রাখেন জান্নাতুন নাঈম প্রমি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব কৃষাণ ভুঁইয়া, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নিউ জেনারেশন ফোরাম বাংলাদেশ এর চেয়ারম্যান আমজাদ হোসাইন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউ জেনারেশন ফোরাম বাংলাদেশ এর মহা পরিচালক রাকিব আলী, এইচ টিভি’র চেয়ারম্যান তাসলিম হাসান হৃদয়।

এ অনুষ্ঠানে নারী উদ্যোক্তাসহ বেশ কিছু ক্যাটাগরিতে দেশের প্রথম সারির মোট ৩১ জনকে এ পুরস্কার প্রধান করা হয়। পরে পুরস্কার প্রাপ্তিদের অনুভূতি শোনে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন