• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
তারুণ্যের ছাত্রদল জেগে উঠলে গুপ্ত রাজনীতি টিকবে না-মহিবুর রহমান উলিপুরে কুলির টাকায় নির্মিত সেতু-২৫ বছরের দুর্ভোগের অবসান সুনামগঞ্জ সদর পৌরসভাকে মাদকমুক্ত সমাজ গড়তে যুবকদের অঙ্গীকার মনোরঞ্জন পরিবেশে সময় কাটানোর অতুলনীয় স্থান: উলিপুর টুপামারী (জিয়া) পুকুরপাড় সুনামগঞ্জে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে স্মারকলিপি প্রদান নড়াইলে হত্যা মামলার ১৭ আসামি আদালত প্রাঙ্গণ থেকে গ্রেপ্তার, জেল হাজতে প্রেরণ শিমুলতলা মদিনাতুল উলুম মাদ্রাসার নতুন মুহতামিম হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মাওলানা আবু সাঈদ (ঘাগটিয়া হুজুর) ছাতকে পুলিশের অভিযানে ৯৫ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ওসির চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে ধোপাজান নদীতে বালু লুটপাটের অভিযোগ,ডিউটির দায়বদ্ধতা ছাড়াতে ব্যবসায়ীর নৌকা জব্দ সদরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অবৈধ বালু উত্তোলনে দুই ব্যক্তিকে জরিমানা
প্রকাশ : May 17, 2025

স্কুল মাঠে উড়ছে পতাকা,তালাবদ্ধ অফিস ও শ্রেণিকক্ষ : নির্ধারিত সময়ের আগেই বিদ্যালয় ছুটি

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ১৩১ জন পড়েছে
আপডেট : শনিবার, ১৭ মে, ২০২৫

ফারুক মিয়া,দোয়ারাবাজার (সুনামগঞ্জ) সংবাদদাতা:
সরকারি নির্দেশনা অনুযায়ী ১৭ মে শনিবার দেশের সব প্রাথমিক বিদ্যালয় খোলা থাকার কথা থাকলেও সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার পুরান বাঁশতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চিত্র ছিল ভিন্ন। বিদ্যালয়ের মাঠে জাতীয় পতাকা উড়লেও, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের দেখা মেলেনি। নির্ধারিত সময় সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পাঠদান চলার কথা থাকলেও দুপুর ২টার আগেই বিদ্যালয়ে তালা ঝুলতে দেখা যায়।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বিদ্যালয়ের শ্রেণিকক্ষ ও অফিস কক্ষ তালাবদ্ধ, তবে বাইরে জাতীয় পতাকা টানানো রয়েছে। বিষয়টি ঘিরে স্থানীয় অভিভাবক ও এলাকাবাসীর মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা বলেন, বিদ্যালয়ে শিক্ষক উপস্থিত না থাকায় শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনায় ব্যাঘাত ঘটছে, যা শিক্ষার পরিবেশের জন্য ক্ষতিকর।

স্থানীয় ও শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, ঈদের ছুটি দীর্ঘ হওয়ায় পূর্ব ঘোষণা অনুযায়ী ঈদের আগের দুই শনিবার বিদ্যালয় খোলা রেখে পাঠদান চালানোর নির্দেশনা দেওয়া হয়েছিল। কিন্তু তা যথাযথভাবে অনুসরণ না করায় শিক্ষার্থীরা বঞ্চিত হচ্ছে শিক্ষা কার্যক্রম থেকে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু হানিফের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, “আমরা স্কুলে উপস্থিত ছিলাম, কিন্তু শিক্ষার্থী উপস্থিতি কম থাকায় ছুটি দেওয়া হয়েছে।”

এ বিষয়ে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা দীন মুহাম্মদ বলেন, “আজ সারাদেশেই স্কুল খোলা রয়েছে এবং সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পাঠদান চলার কথা। পুরান বাঁশতলা বিদ্যালয়ের বিরুদ্ধে আগেও অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়রা বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে যথাযথ কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন