• ঢাকা, বাংলাদেশ সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
সেতুর অপেক্ষায় পাঁচ গ্রাম, স্বাধীনতার পরও শেষ হয়নি দুর্ভোগ শান্তিগঞ্জে রিয়াজুল উলূম মাদ্রাসার উদ্বোধন ২০ নং ওয়ার্ডে জনপ্রিয়তার শীর্ষে কমিশনার পদপ্রার্থী হাজী হৃদয় খান নয়ন মধ্যনগরের বংশীকুন্ডা বাজারে প্রতি শনিবারে বসবে সাপ্তাহিক পশুর হাট এশিয়ান ইউনিভার্সিটি ও দারুসসালাম ইউনিভার্সিটির মধ্যে ঐতিহাসিক সমঝোতা স্মারক স্বাক্ষর চিলমারীতে বাড়ির পাশে বাঁশঝোপে মিলল নিখোঁজ শিশু আয়শার মরদেহ শান্তিগঞ্জে বোরো ধান কর্তন উৎসব ২০২৬ উদ্বোধন করেন, এম কয়ছর-এমপি মধ্যনগরে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে লুটপাটের অভিযোগ গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা উলিপুরে প্রস্তাবিত বাইপাস সড়ক প্রকল্প পরিদর্শনে-মাহবুবুল আলম সালেহী
প্রকাশ : March 30, 2023

৭ রোজা ক্রেতাশূন্য ইফতারের বাজার ভাজাপোড়াসহ সব কিছুর দাম দ্বিগুণ !!

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ১৪৭ জন পড়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩

 

বিপ্লব সাহা খুলনা ব্যুরো চীফ :

বছর ঘুরে ফিরে এসেছে মুসলিম ধর্মের অন্যতম সিয়াম সাধনার মাস রমজানের চিরচেনা সেই ইফতার তৈরির দৃশ্য।
শহরের বিভিন্ন অভিজাত রেস্তোরাঁ থেকে শুরু করে ছোটখাটো হোটেল এমনকি রাস্তার দু পাশ দিয়ে শুধুমাত্র রমজান মাসকে লক্ষ্য করে গড়ে উঠেছে অসংখ্য ইফতারির দোকান। প্রতিটা ইফতারির দোকানে তৈরি হচ্ছে বাহারি রকমের ইফতার দুপুর থেকেই নগরীরপাড়া মহল্লা ও শহরের বিভিন্ন জায়গায় ইফতারি দোকানিরা প্রস্তুত করতে শুরু করে নানান পদের ইফতার।
তপ্ত কড়াইতে ফুটছে তেল ভাজা হচ্ছে পিয়াজু বেগুনি আলুর চপ সাথে রয়েছে ছোলা চিকেন মার্টন ডিমের চপ সহ সুস্বাদু অনেক রকমের ইফতারের আয়োজনের পসরা সাজানো দেখে কারনা মনে স্বাদ জাগে একটু ভালো মন্দ মিলিয়ে পরিবারের সবাইকে নিয়ে ইফতার করি।
কিন্তু দামের চোখ রাঙ্গানিতে চৈত্র খড়ার উত্তাপে ঝাঁঝালো দামে বিক্রি হচ্ছে ইফতারি।
এতে করে সাধারণ মানুষদের অভিযোগ স্বাদ থাকলেও সাধ্য নাই রুচিসম্মত ইফতার কেনার মতন ।
নগরীর বেশ কয়েকটি ইফতার বাজার ঘুরে দেখা গেছে প্রতিটা বাহারি ইফতারির দোকানে উচ্চবিত্তদের ইফতারি কেনার জন্য ভিড় লক্ষ্য করা গেলেও নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর রোজাদারদের ইফতার কিনতে দেখা গেছে খুবই কম।
তার মধ্যো নগরীর সাত রাস্তার মোড়ের ইফতারের দোকানে একজন ইফতার ক্রেতা বলেন বাজারে সকল কিছুর দামি ঊর্ধ্বগতি চাল ডাল তেল পিয়াজ রসুন কাঁচা তরকারি সব কিছুর দাম এখন অসহনীয় পর্যায়।
সবকিছুর দাম আকাশছোঁয়া থাকা সত্ত্বেও পরিবারের সকলে রোজা থাকার কারণে ইফতার কিনতে এসেছি।
সারাদিন রোজা রেখে পরিবারের সবাইকে নিয়ে একটু ভালো কিছু নিয়ে ইফতার করতে মন চাইলেও দামের কাছে অপারগতা হয়ে পড়েছে আমাদের মতন সাধারণ মানুষেরা কয়েকটি বেগুনি অল্প কয়টা ছুলা আলুর চপ এক বাটি হালিম কিনেই টাকা শেষ এরপরে ফলের দোকানে যাওয়া তো সম্ভবই হবে না।
আর মনে চাইলেও অর্থের কাছে হার মেনে তাও কিনতে পারছি না ।
এরপরের রয়েছে ভোররাতে সেহেরির খরচ।
সবকিছু মিলিয়ে আমরা সাধারণ মানুষেরা রয়েছি জীবন বাঁচানোর দুর্বিষহ যন্ত্রণার কষাঘাতে।
এদিকে ইফতারি বিক্রেতা দোকানদাররা বলছে অন্যান্য বছরের তুলনায় এ বছর ছোলা পেঁয়াজ ব্যাসন আটা ময়দা তেল চিনি সব কিছুরই দাম অধিক বাড়ার কারণে আমাদেরও ইফতারের আইটেমের প্রতিটা মেনুর দাম বাড়িয়ে বিক্রি করতে হচ্ছে যেমন গত বছর প্রতি পিস বেগুনি তিন টাকা বিক্রি করলে এ বছর ৫ টাকা বিক্রি করেও পোষাচ্ছে না। আলুর চপ প্রতি পিস ১০ টাকা ডিমের চপ প্রতি পিস বিশ টাকা হালিম এক বাটি গত বছর ছিল ৩৫০ টাকা এবছর তা বেড়ে হয়েছে ৫২৫ টাকা এছাড়া চিকেন মার্টন এর কথা তো বাদই দিলাম।
তিনি আরো বলেন রমজান মাসে আমরা সাধারণত উচ্চবিত্ত কাস্টমার থেকে নিন্ম মধ্যবিত্ত শ্রেণীর ক্রেতাদের নিকটয় ইফতার বেশি বিক্রি করলেও এ বছর তাদের মতন খুব কম সংখ্যক লোকের কাছে আমরা বিক্রি করতে পারছি।
এক্ষেত্রে প্রথম রমজানের দিন আমরা যে পরিমাণ ইফতারী তৈরি করেছিলাম তার অধিকাংশই ক্রেতার অভাবে থেকে গিয়েছিল।
যার কারনে এখন আমরা পরিমাণে খুব কমই ইফতারি তৈরি করতেছি।
এদিকে ফল ব্যবসায়ী রুস্তম মিয়া বলেছে এবার ফলের দামও তুলনামূলকভাবে অনেক বেশি কারণ বিদেশ থেকে যে ফলগুলো আসে সেগুলো ট্যাক্স দিয়ে আনতে গেলে অধিক খরচ হচ্ছে।
যে মালটা গত বছর আমরা ১৭০ টাকা কেজি বিক্রি করলেও ৩০ থেকে ৪০ টাকা কেজি প্রতি লাভ থেকেছে। অথচ এ বছর সেই মালটা ২৪০ থেকে ২৫০ টাকায় বিক্রি করতে হচ্ছে।
আপেল খেজুর সব কিছুরই দাম বেড়েছে অধিক পরিমাণে।
সাথে দেশীয় ফল বাঙ্গি তরমুজ শসা কলা পেঁপে পেয়ারা বেল সেগুলোও দামের দিক থেকে পিছিয়ে নাই।
আর সব কিছুর দাম বেশি হওয়ার কারণে বাজারে কাস্টমার খুবই কম এতে মনেই হচ্ছে না বর্তমান রমজান মাসের আজ ৭ দিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন