• ঢাকা, বাংলাদেশ সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
সুনামগঞ্জের সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীন আর নেই সুনামগঞ্জের দোয়ারাবাজারে রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ শান্তিগঞ্জে নিবন্ধনবিহীন সমিতি কোটি টাকা নিয়ে উধাও,রায়হানে কুকর্ম পাস তারুণ্যের ছাত্রদল জেগে উঠলে গুপ্ত রাজনীতি টিকবে না-মহিবুর রহমান উলিপুরে কুলির টাকায় নির্মিত সেতু-২৫ বছরের দুর্ভোগের অবসান সুনামগঞ্জ সদর পৌরসভাকে মাদকমুক্ত সমাজ গড়তে যুবকদের অঙ্গীকার মনোরঞ্জন পরিবেশে সময় কাটানোর অতুলনীয় স্থান: উলিপুর টুপামারী (জিয়া) পুকুরপাড় সুনামগঞ্জে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে স্মারকলিপি প্রদান নড়াইলে হত্যা মামলার ১৭ আসামি আদালত প্রাঙ্গণ থেকে গ্রেপ্তার, জেল হাজতে প্রেরণ শিমুলতলা মদিনাতুল উলুম মাদ্রাসার নতুন মুহতামিম হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মাওলানা আবু সাঈদ (ঘাগটিয়া হুজুর)
প্রকাশ : November 22, 2025

চরভদ্রাসনে ছয় ভরি স্বর্ণালংকার ও নগদ ২০ হাজার টাকা চুরির ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ১৪৭ জন পড়েছে
আপডেট : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের চরভদ্রাসন সদর ইউনিয়নের বালিয়াডাঙ্গী (হিন্দু) এলাকায় সিরাজ বেপারীর বাড়িতে গত ৫ মে রাতে ছয় ভরি স্বর্ণালংকার ও নগদ ২০ হাজার টাকা চুরির ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, চুরি হওয়ার দিন পরিবারের সবাই মেয়ের জামাইয়ের বাড়িতে অবস্থান করায় চোরেরা সুযোগ নেয়। তারা বাড়ির তালা ভেঙে ঘরে প্রবেশ করে স্বর্ণালংকার ও নগদ অর্থ নিয়ে পালিয়ে যায়। পরের দিন চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রজিউল্লাহ খান ঘটনাস্থল পরিদর্শন করেন। এরপর থেকে পুলিশ ধারাবাহিকভাবে তদন্ত চালিয়ে আসছিল।

গ্রেফতারকৃত ব্যক্তি হলেন চরভদ্রাসন সদর ইউনিয়নের বাসিন্দা জাহাঙ্গীর চোকদার (৪৫), মৃত মনছুর চোকদারের ছেলে।

ওসি মো. রজিউল্লাহ খান বলেন, “মামলাটি (মামলা নং ০৫) দণ্ডবিধির ৪৫৭/৩৮০ ধারায় রুজু করা হয়েছে। এসআই ফরহাদের নেতৃত্বে অভিযানে জাহাঙ্গীর চোকদারকে গ্রেফতার করা হয়েছে। তবে চুরি হওয়া স্বর্ণালংকার ও নগদ অর্থ এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। তদন্ত অব্যাহত রয়েছে।”

গ্রেফতারকৃত আসামিকে পরে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন