চলমান ডেক্স: ইরান-বিরোধী ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধের প্রভাব কনডম উৎপাদন ও ওষুধ শিল্পেও পড়ছে। প্রধান সমস্যা হচ্ছে কাঁচামাল—বিশেষ করে পেট্রোকেমিক্যাল, অ্যামোনিয়া এবং সিলিকন অয়েল—এর সরবরাহ ব্যাহত হওয়া।
ভারতের কনডম উৎপাদন শিল্পের সূত্র জানাচ্ছে, অ্যামোনিয়ার দাম ৪০-৫০% বৃদ্ধি পেতে পারে, যার ফলে সিলিকন তেলের দামও বাড়ার সম্ভাবনা রয়েছে। ল্যাটেক্স, যা কনডম এবং অন্যান্য পণ্যের প্রধান উপাদান, পেট্রোকেমিক্যাল নির্ভর। সরবরাহে ঘাটতি ও দাম বৃদ্ধির কারণে খুচরো বিক্রিতে প্রভাব পড়তে পারে।
‘পপুলেশন ফাউন্ডেশন অব ইন্ডিয়া’-এর নির্বাহী পরিচালক পুনম মুতরেজা বলছেন, কনডমের দাম বেড়ে গেলে পরিবার পরিকল্পনা ও জনস্বাস্থ্যে নেতিবাচক প্রভাব পড়তে পারে, বিশেষ করে যুব ও নিম্ন আয়ের মানুষের ক্ষেত্রে। ঘাটতি বা দামের কারণে অবাঞ্ছিত গর্ভধারণ ও নারীদের উপর অতিরিক্ত বোঝা বাড়ার সম্ভাবনা রয়েছে।
তথ্যসূত্র বাংলা টিভি।