• ঢাকা, বাংলাদেশ শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
২০ নং ওয়ার্ডে জনপ্রিয়তার শীর্ষে কমিশনার পদপ্রার্থী হাজী হৃদয় খান নয়ন মধ্যনগরের বংশীকুন্ডা বাজারে প্রতি শনিবারে বসবে সাপ্তাহিক পশুর হাট এশিয়ান ইউনিভার্সিটি ও দারুসসালাম ইউনিভার্সিটির মধ্যে ঐতিহাসিক সমঝোতা স্মারক স্বাক্ষর চিলমারীতে বাড়ির পাশে বাঁশঝোপে মিলল নিখোঁজ শিশু আয়শার মরদেহ শান্তিগঞ্জে বোরো ধান কর্তন উৎসব ২০২৬ উদ্বোধন করেন, এম কয়ছর-এমপি মধ্যনগরে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে লুটপাটের অভিযোগ গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা উলিপুরে প্রস্তাবিত বাইপাস সড়ক প্রকল্প পরিদর্শনে-মাহবুবুল আলম সালেহী সিলেটে ব্যবসায়ী ও তাঁর পরিবারকে প্রাণনাশের হুমকি ও অপপ্রচারের অভিযোগ সুনামগঞ্জে তৃণমূল দায়িত্বশীলদের নিয়ে ইসলামী আন্দোলনের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত
প্রকাশ : March 5, 2023

ধর্মের আড়ালে বিএনপি-জামায়াতের অপতৎপরতা: রেলমন্ত্রী

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ১৬৫ জন পড়েছে
আপডেট : রবিবার, ৫ মার্চ, ২০২৩

হীমেল কুমার মিত্র, স্টাফ রিপোর্টার 

পঞ্চগড়ে আহমদিয়া অনুসারীদের (কাদিয়ানি) জলসাকে ঘিরে সহিংসতার ঘটনাকে বিএনপি-

জামায়াতের ষড়যন্ত্রের অংশ বলে অভিযোগ করেছেন রেলপথমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন। তিনি বলেন, ‘দুষ্কৃতকারীরা ধর্মের কথা বলে গুজব ছড়িয়ে এই সহিংসতা করেছে। আগামী নির্বাচন পর্যন্ত বিএনপি

জামায়াত যে ষড়যন্ত্র করেছিল, এটি তথাকথিক ধর্মের আড়ালে তাদেরই অপতৎপরতার অংশ।

আজ (৫ মার্চ) রবিবার বিকেলে পঞ্চগড় জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে জেলা ছাত্রলীগের আয়োজনে শান্তি সমাবেশে তিনি এসব কথা বলেন।

এ সময় বিএনপি-জামায়াত ভবিষ্যতে যাতে এ ধরনের কর্মকাণ্ড আর ঘটাতে না পারে, সে জন্য সবাইকে সচেতন ও সতর্ক থাকার কথা কলেন মন্ত্রী।

পঞ্চগড় জেলা ছাত্রলীগের সভাপতি নোমান হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্লাবন পাটোয়ারীসহ জেলা আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, গত শুক্রবার পঞ্চগড়ে আহমদিয়া অনুসারীদের (কাদিয়ানী) জলসা বন্ধের দাবিতে বিক্ষোভ করেন মুসল্লিরা। এ সময় পুলিশ তাদের মিছিলে বাধা দিলে প্রায় ১০ ঘণ্টা ধরে দফায় দফায় চলে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা। এতে ২ জন নিহত এবং অর্ধশতাধিক আহত হয়েছিল। এ সময় কাদিয়ানিদের বাড়ি ও দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগেরও ঘটনা ঘটেছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন