• ঢাকা, বাংলাদেশ রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
২০ নং ওয়ার্ডে জনপ্রিয়তার শীর্ষে কমিশনার পদপ্রার্থী হাজী হৃদয় খান নয়ন মধ্যনগরের বংশীকুন্ডা বাজারে প্রতি শনিবারে বসবে সাপ্তাহিক পশুর হাট এশিয়ান ইউনিভার্সিটি ও দারুসসালাম ইউনিভার্সিটির মধ্যে ঐতিহাসিক সমঝোতা স্মারক স্বাক্ষর চিলমারীতে বাড়ির পাশে বাঁশঝোপে মিলল নিখোঁজ শিশু আয়শার মরদেহ শান্তিগঞ্জে বোরো ধান কর্তন উৎসব ২০২৬ উদ্বোধন করেন, এম কয়ছর-এমপি মধ্যনগরে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে লুটপাটের অভিযোগ গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা উলিপুরে প্রস্তাবিত বাইপাস সড়ক প্রকল্প পরিদর্শনে-মাহবুবুল আলম সালেহী সিলেটে ব্যবসায়ী ও তাঁর পরিবারকে প্রাণনাশের হুমকি ও অপপ্রচারের অভিযোগ সুনামগঞ্জে তৃণমূল দায়িত্বশীলদের নিয়ে ইসলামী আন্দোলনের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত
প্রকাশ : March 19, 2023

খুলনায় আজ দুপুর থেকে শুরু হয়েছে বৃষ্টি!!

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ১৮৮ জন পড়েছে
আপডেট : রবিবার, ১৯ মার্চ, ২০২৩

 

বিপ্লব সাহা খুলনা ব্যুরো চীফ :

গত বৃহস্পতিবার থেকে খুলনার আকাশে মেঘের ঘনঘটা থাকলেও আজ দুপুর থেকে শুরু হয়েছে বৃষ্টি।
এতে খুলনা উপকূলীয় এলাকার তরমুজ ও সবজি চাষিরা পড়েছে মহা দুশ্চিন্তায়।
গেল সপ্তাহের শেষের দিকে খুলনা আবহাওয়া অধিদপ্তরের ঊর্ধ্বতন সংশ্লিষ্ট কর্মকর্তারা চলমান আবহাওয়া সংক্রান্ত বিষয়ে পূর্বাভাসে জানিয়েছিলেন সপ্তাহের মধ্যভাগে দেশের দক্ষিণ অঞ্চলীয় বিভাগ খুলনা তথা উপকূলীয় এলাকা জুড়ে মাঝারি ও ভারী বর্ষণ সাথে বজ্রসহ বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে।
সে ক্ষেত্রে গত বৃহস্পতিবার মধ্যরাত থেকে আকাশে মেঘের ঘনঘটা ও বিদ্যুৎ চমকানোর সাথে হালকা গুড়ি গুড়ি বৃষ্টি হলেও আজ ১৯ মার্চ রবিবার দুপুর থেকে মাঝারি ধরনের বৃষ্টি শুরু হয়েছে খুলনা জেলা জুড়ে।
সাথে গতকাল মধ্যরাত থেকে কিছুটা তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে । তবে বাতাসে তীব্রতা তেমন লক্ষ্য করা যাচ্ছে না। এবং দুপুরের পর থেকে বৃষ্টির বৃদ্ধি পেয়েছে এবং মেঘে গর্জন করছে বিদ্যুৎ চমকাচ্ছে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে সূর্যকে আড়াল করে মেঘের কারনে অন্ধকারাবৃত হয়েছে।
তবে কয়েকদিন আগে থেকেই আবহাওয়া অধিদপ্তরের কর্তারা সতর্ক করে বলেছিলেন মার্চ মাসের মধ্যভাগ থেকে যেকোনো সময় দেশে দুইটি বড় ধরনের কালবৈশাখী ঝড় হতে পারে।আবহাওয়া অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সেই আগামবার্তায় পরিলক্ষিত হচ্ছে বৃষ্টি ও মেঘের ঘনঘটা দেখে তেমনটাই মনে হচ্ছে।
এদিকে খুলনা আবহাওয়া অফিস থেকে জানিয়েছে এই বৃষ্টি ও মেঘাচ্ছন্নভাব দুই থেকে তিন দিন বিরাজ করতে পারে ।
এমন কি বৃষ্টির পরিমাণও বাড়তে পারে। সাথে বাতাসের গতি বেড়ে ঝড়ে পরিণত হতে পারে।
এদিকে খুলনা কৃষি অধিদপ্তরের মাঠ পর্যায়ের কর্মকর্তারা জানিয়েছেন এখন অসময় এ ধরনের বৃষ্টি হওয়া মানে কৃষকদের প্রচন্ড ফসলের ক্ষতি হওয়া। মাঠে তরমুজ রয়েছে সেগুলো পচন ধরতে পারে এবং করলা চিচিঙ্গা পটল অন্যান্য সবজির ক্ষেতে পানি জমে ফসলের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন