• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থেকে ২৪১ বোতল বিদেশী মদসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৯ ছাতকে দাখিল পরিক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিল হাওর রক্ষা বাঁধে পাউবো ও প্রশাসনের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জ ও জামালগঞ্জে গণ-সমাবেশ ভুয়া “ভূমিহীন” পরিচয়ে খাস জমি দখলের হিড়িক: আমদাবাদে ঐতিহ্যবাহী খেলার মাঠ হুমকির মুখে পাইকগাছায় তাঁতীদলের সভাপতি শিমুলের বিরুদ্ধে ঘর দখলের অভিযোগ সুনামগঞ্জে জুলাইযোদ্ধা জহুর আলীকে খুন করার হুমকি দিল লীগ সন্ত্রাসী নিজাম উদ্দিন, পর্ব-২ সুনামগঞ্জ শান্তিগঞ্জের পূর্ব বিরগাঁও’এ ধর্ষণ মামলা তুলে নিতে চাপ, না মানায়—পা ভাঙল যুবকের ইরান যু/দ্ধে/র প্রভাবে কনডমের দাম বাড়তে পারে ভারতে লাউড়েরগড়ে যাদুকাটা নদীর পাড় কেটে বালু-পাথর উত্তোলন, হুমকিতে শতাধিক পরিবার সুনামগঞ্জে জুলাইযোদ্ধাকে গলা কেটে হত্যার হুমকি, থানায় জিডি
প্রকাশ : October 19, 2022

মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত, প্রকাশিত সংবাদের প্রতিবাদ…..

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ১৫০ জন পড়েছে
আপডেট : বুধবার, ১৯ অক্টোবর, ২০২২

 

বাহাউদ্দীন তালুকদারঃ

গত ১৮ অক্টোবর ২০২২ইং তারিখে ঢাকা থেকে
প্রকাশিত কয়েকটি নিউজ পোর্টালে “আগের রাতে ভোটারদের দিলেন জাল টাকা, জেতার পর দেখালেন পুলিশের ভয়” শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে।

সংবাদটি সম্পুর্ণ বানোয়াট, মিথ্যা এবং উদ্দেশ্য প্রণোদিত। তাই সংবাদটির তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। একটি কুচক্রীমহল আমার রাজনৈতিক সুনাম নষ্ট করার লক্ষে সংশ্লিষ্ট সংবাদ দাতাকে মিথ্যা, বানোয়াট ও ভুয়া তথ্য প্রদান করে সংবাদটি পরিবেশন করেছে।

সংবাদে জেলা পরিষদ নির্বাচনে ইউপি সদস্যদের জাল টাকা দেয়ার কথা বলা হয়েছে। কিন্তু কাকে কত টাকা দেয়া হয়েছে তাহা উল্লেখ নেই। উক্ত নির্বাচনে ভোটারদের টাকা প্রদানের কোন সুযোগ নেই। কারণ প্রত্যেক ভোটার জনপ্রতিনিধি হওয়ায় তারা সমাজের যতেষ্ট সচেতন ব্যক্তি হিসেবে সু-পরিচিত। যেখানে কোন ভোটারকে টাকাই দেয়া হয়নি, সেখানে জাল টাকা দেয়ার কোন প্রশ্নই আসেনা।

ওই সংবাদে প্রতিবেদক তার মনগড়া বক্তব্য তুলে ধরেছে বলে আমি মনে করি। সেই সাথে ইউপি সদস্যদের জড়িয়ে যে সংবাদ প্রকাশিত হয়েছে, তাতে আমরা খুবই মর্মাহত।

প্রকৃতপক্ষে ভিত্তিহীন ও মনগড়া সংবাদ প্রকাশ করে আমার সুনাম চরিতার্থ করার জন্য এহেন কর্মকাণ্ডে কে বা কারা প্রতিহিংসায় লিপ্ত হয়েছে। কাজেই আমি নিম্ন স্বাক্ষর কারি প্রকাশিত ওই সংবাদগুলোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

মোঃ সুমন সরকার
নব-নির্বাচিত সদস্য
৪নং ওয়ার্ড, জেলা পরিষদ, সিরাজগঞ্জ।
সাধারণ সম্পাদক
রায়গঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন