• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
১লা মে উপলক্ষে শ্রমজীবী মানুষের প্রতি সামছুল হকের শুভেচ্ছা বিশ্বম্ভরপুরে র‍্যাব-৯ এর অভিযানে ২২৩ বোতল বিদেশী মদসহ আটক-৩ সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, দুর্ভোগে চরভদ্রাসন গার্লস স্কুল সড়কের মানুষের তাহিরপুর রক্তি নদীর পানিতে ডুবে নৌকার কাঠ মিস্ত্রি নিখোঁজের তিন ঘন্টাপর লাশ উদ্ধার নড়াইলে চোরের উপদ্রব থামাতে লোহাগড়ায় গ্রামবাসীর মানববন্ধন আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উপলক্ষে কুড়িগ্রামে শোভাযাত্রা ও মানববন্ধন আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস ২০২৬” উপলক্ষ্যে সুনামগঞ্জে শোভাযাত্রা শব্দ দূষণ রোধে সুনামগঞ্জ পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট সুনামগঞ্জ সদর পৌর শহরের ড্রেনেজ ব্যবস্থা এখন ডাস্টবিন পানি নিষ্কাশ বন্ধ,জলাবদ্ধতায় স্বাস্থ্য ঝুঁকি সুনামগঞ্জে এসএসসি পরীক্ষার্থীর ওপর কিশোর গ্যাং-এর হামলা, থানায় অভিযোগ
প্রকাশ : October 9, 2022

রংপুরে নানা কর্মসুচীর মধ্যদিয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ১৫৭ জন পড়েছে
আপডেট : রবিবার, ৯ অক্টোবর, ২০২২

 

হীমেল মিত্র অপু-স্টাফ রিপোর্টারঃ

রংপুর নগরীতে বিভিন্ন কর্মসুচীর মধ্যদিয়ে ১২ রবিউল আউয়াল জশনে জুলুছে ঈদ এ মিলাদুন্নবী সাঃ উদযাপিত হয়েছে।

পবিত্র এ দিবসটি উপলক্ষে আজ (৯ অক্টোবর ) রবিবার সকালে আহলে সুন্নাত ওয়াল জমাআত মতাদর্শের তৃন্যমুল সংগঠন গাউসিয়া কমিটি বাংলাদেশ রংপুর মহানগর শাখা ও খানকায়ে জায়াতুল নাঈম এর আয়োজনে একটি বর্নাঢ্য র‍্যালি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে টাউন হল চত্বরে শেষ হয়।

পরে সাহিত্য মঞ্চে মহানগর কমিটির সভাপতি আবরার আশরাফি এর সভাপতিত্বে নবী করিম সাঃ এর জীবনী নিয়ে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরে তরিকত শাহ আহম্মদ ছাঈদ আহম্মদী পীর সাহেব বরকতিয়া খানকা শরীফ রংপুর। সভায় উদ্ভোধক আওলাদে রাসুল(দঃ) সৈয়দ সামছুল হক ছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আলহাজ্ব মাওলানা ইকবাল হোসেন হক্কানী, মাওলানা আরমান আক্তারী, হযরত মাওলানা মোঃ তাজুল ইসলাম, শাহ মোহাম্মদ ডাঃ শফিউল আলম, আলহাজ্ব কামরুল হুদা, শাহ মুহাঃ গোলাম মর্তুজা আজিজ, এডঃ মিরাজুল ইসলাম লিটন, জাকির হোসেন আশরাফী, মাওলানা জাহিদ হোশেন খন্দকার, আলহাজ্ব সিরাজুল সালিকীন, সাব্বির আহম্মেদ, শাহ সুফি মোঃ জাকের আলী, মোঃ রেজাউল করিম হায়দার, আলহাজ্ব মোঃ জহিরুল হক, আলহাজ্ব মোঃ তানভীর হোসেন আশরাফী সহ অনেকেই।

আলোচনা সভায় খাদেম হুজ্জাজ আলহাজ্ব মোঃ আলী আকবর বাদল এর সঞ্চালনায় আলহাজ্ব মোহাম্মদ ওয়াজেদ আলীর সার্বিক ব্যবস্থাপনায় এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন শাইখুল হাদিস আল্লামা ডঃ মোহাম্মদ আফজাল হোসাইন। শেষে আলহাজ্ব মাওলানা হাফেজ আবু ঈশা এর পরিচালনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন