• ঢাকা, বাংলাদেশ সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
সেতুর অপেক্ষায় পাঁচ গ্রাম, স্বাধীনতার পরও শেষ হয়নি দুর্ভোগ শান্তিগঞ্জে রিয়াজুল উলূম মাদ্রাসার উদ্বোধন ২০ নং ওয়ার্ডে জনপ্রিয়তার শীর্ষে কমিশনার পদপ্রার্থী হাজী হৃদয় খান নয়ন মধ্যনগরের বংশীকুন্ডা বাজারে প্রতি শনিবারে বসবে সাপ্তাহিক পশুর হাট এশিয়ান ইউনিভার্সিটি ও দারুসসালাম ইউনিভার্সিটির মধ্যে ঐতিহাসিক সমঝোতা স্মারক স্বাক্ষর চিলমারীতে বাড়ির পাশে বাঁশঝোপে মিলল নিখোঁজ শিশু আয়শার মরদেহ শান্তিগঞ্জে বোরো ধান কর্তন উৎসব ২০২৬ উদ্বোধন করেন, এম কয়ছর-এমপি মধ্যনগরে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে লুটপাটের অভিযোগ গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা উলিপুরে প্রস্তাবিত বাইপাস সড়ক প্রকল্প পরিদর্শনে-মাহবুবুল আলম সালেহী
প্রকাশ : September 29, 2022

রূপগঞ্জে র‌্যাবের উপর হামলার ঘটনায় মামলা-অস্ত্র উদ্ধার-গ্রেফতার-১১

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ১৫৯ জন পড়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২

 

মোঃ রাসেল মোল্লা-
নারায়ণগঞ্জ জেলা পতিনিধিঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় মাদকবিরোধী অভিযানে র‌্যাবের উপর হামলার ঘটনায় ৩১ জনকে নামীয় ও অজ্ঞাত পাঁচ শতাধিক ব্যক্তিকে আসামী করে গত ২৮ সেপ্টেম্বর বুধবার রাতে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। র‌্যাব-১ এর সিপিসি-১ নায়েব সুবেদার তৌফিকুল ইসলাম বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে এজাহার ভুক্ত ১১ আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছে চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকার পারভিন বেগম (৩৭, রিপন মিয়া (২৮), রাজু আহাম্মেদ রাজা (২৮), হাসান (৪৭), তপু মিয়া (২৫), জসিম বেপারী (১৮), মো. বাবু (২৭), আমিন (১৯), রাসেল হোসেন (২৪) নাজমুল হোসেন রায়হান (৩০) ও সুজন মিয়া (৫০)। এসময় তাদের কাছ থেকে ৩ দশমিক ৮৫০ গ্রাম গাঁজা, ১৫ গ্রাম হিরোইন, ম্যাগজিনসহ একটি বিদেশী পিস্তল উদ্বার করা হয়েছে। গ্রেফতারকৃতদের নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।
রূপগঞ্জ থানার ওসি এ এফ এম সায়েদ বলেন, গত ২৭ সেপ্টেম্বর রাতে মাদকদ্রব্য বিরোধী অভিযান পরিচালনার সময় ডাকাত ডাকাত বলে মাইকিং করে চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকার চার/পাঁচ শতাধিক মানুষ দেশীয় অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপর হামলা চালায়। এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা হয়েছে। গ্রেফতারকৃত ১১ আসামীকে গতকাল ২৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে। অন্য আসামীদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।

তাং- ২৯-০৯-২০২২


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন