• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
তারেক রহমানকে নিয়ে গান গাইলেন আল হেলাল : সম্পন্ন হলো কবি-সাহিত্যিক সংবর্ধনা প্রতিশ্রুতি রক্ষা:বিশ্বম্ভপুর দিঘীরপাড় গ্রামে মানুষের সাথে সাক্ষাতে এমপি এড. নুরুল ইসলাম নুরুল সুনামগঞ্জে ৫টিতেই জয়লাভ করলেন বিএনপি-জমিয়ত জোটের প্রার্থীরা সুনামগঞ্জ-০৪: মুফতী শহিদুল ইসলাম পলাশীর ৩১ দফা ‘জনপ্রত্যাশার ইশতেহার’ ঘোষণা সুনামগঞ্জ-১আসনে ১১দলের একক প্রার্থী আমি মুজ্জাম্মিল হক সুনামগঞ্জ-৪ আসনে পাঁচ প্রার্থীর ভোটের সমীকরণ বিশ্বম্ভরপুরের ভোটে হতে পারে চূড়ান্ত ভাগ্য নির্ধারণ সিলেট রেঞ্জে  শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন সুনামগঞ্জ সদর থানার অফিসার্স ইনচার্জ রতন সেখ- পিপিএম যুগান্তর প্রতিষ্ঠালগ্ন থেকে দেশ-জাতি ও সত্যের পক্ষে অবস্থান অব্যাহত রেখে চলেছে: এসএমপি কমিশনার ব্যাংক এশিয়া শাখায় লুটতরাজ,সন্ত্রাসী হামলায় আহত বাবা–ছেলে, পুনরায় বসতবাড়িতে হামলা এলাকায় আতঙ্ক নূরুল ইসলামের সমর্থনে ৯নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে জলিলপুর গ্রামে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত
প্রকাশ : January 3, 2026

সুনামগঞ্জ-১ আসনে আনিসুল হক’র মনোনয়নপত্র বৈধ ঘোষণা: উচ্ছ্বসিত ভোটাররা

চলমান ডেক্স: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আনিসুল হক এর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এ খবর আসনের সর্বত্র ছড়িয়ে পড়লে উচ্ছ্বসিত হয়ে ওঠে দলীয় নেতাকর্মী ও সমর্থকরা। শনিবার দুপুরে সুনামগঞ্জ জেলা রিটার্নিং অফিসার জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বৈধ ঘোষণা করেন।

বিষয়টি জানার পর মহান আল্লাহর দরবারে শুকরিয়া জানিয়ে সংসদ সদস্য প্রার্থী আনিসুল হক তাঁর ভেরিফাইড ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন- আলহামদুলিল্লাহ। প্রিয় সুনামগঞ্জ -১ (তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর) আসনের আমার অগণিত নেতা-কর্মী, শুভাকাঙ্ক্ষী, ভাই ও বন্ধুগণ- বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে জমাকৃত মনোনয়ন পত্র জেলা রিটার্নিং অফিসার কর্তৃক “বৈধ বলে ঘোষণা করা হয়েছে”।

তিনি লিখেছেন- ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা ঐক্যবদ্ধভাবে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে সুনামগঞ্জ-২ আসনকে বিপুল ভোটে বিজয়ী করে সাবেক প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মা, আপোষহীন নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে উৎসর্গ এবং স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের অবশ্যম্ভাবী রাষ্ট্রনায়ক, দেশনায়ক তারেক রহমানকে উপহার দিবো ইনশাআল্লাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন