• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
বিশ্বম্ভরপুরে র‍্যাব-৯ এর অভিযানে ২২৩ বোতল বিদেশী মদসহ আটক-৩ সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, দুর্ভোগে চরভদ্রাসন গার্লস স্কুল সড়কের মানুষের তাহিরপুর রক্তি নদীর পানিতে ডুবে নৌকার কাঠ মিস্ত্রি নিখোঁজের তিন ঘন্টাপর লাশ উদ্ধার নড়াইলে চোরের উপদ্রব থামাতে লোহাগড়ায় গ্রামবাসীর মানববন্ধন আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উপলক্ষে কুড়িগ্রামে শোভাযাত্রা ও মানববন্ধন আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস ২০২৬” উপলক্ষ্যে সুনামগঞ্জে শোভাযাত্রা শব্দ দূষণ রোধে সুনামগঞ্জ পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট সুনামগঞ্জ সদর পৌর শহরের ড্রেনেজ ব্যবস্থা এখন ডাস্টবিন পানি নিষ্কাশ বন্ধ,জলাবদ্ধতায় স্বাস্থ্য ঝুঁকি সুনামগঞ্জে এসএসসি পরীক্ষার্থীর ওপর কিশোর গ্যাং-এর হামলা, থানায় অভিযোগ সুনামগঞ্জে অবৈধ করাত কল বন্ধের দাবিতে পরিবেশ অধিদপ্তরে অভিযোগ
প্রকাশ : September 27, 2022

আটঘরিয়া পৌর ও উপজেলা বিএনপির বিক্ষোভ সমাবেশে ১৪৪ ধারা জারি করেছেন আটঘরিয়া উপজেলা প্রশাসন

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ১৫১ জন পড়েছে
আপডেট : মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২

 

মোঃ জসিম আটঘড়িয়া প্রতিনিধিঃ

আজ ২৭ সেপ্টেম্বর ২০২২ইং মঙ্গলবার বিকাল ৪টায় আটঘরিয়া উপজেলাধীন মাজপাড়া ইউনিয়নের নাদুড়িয়া চৌরাস্তায় উক্ত বিক্ষোভ সমাবেশের প্রস্তুতি চলছিলো। আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উক্ত শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশের মৌখিক অনুমতিও দিয়েছিলেন। হঠাৎ করে ২৬ তারিখ সন্ধ্যায় মাজপাড়া ইউনিয়ন আওয়ামীগ মাইকিং করে ঘোষণা দেয় তারা বিএনপির বিক্ষোভ স্থলে মিটিং করবে আওয়ামী লীগ। এমতাবস্থায় উক্ত বিক্ষোভ সমাবেশ স্থলে ১৪৪ ধারা জারি করেছেন আটঘরিয়া উপজেলা প্রশাসন। কোন দলই আজ ভোর ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত উক্ত স্থানে মিটিং সমাবেশ করতে পারবে না। উল্লেখ্য আটঘরিয়া পৌর ও উপজেলা বিএনপি বিক্ষোভ সমাবেশের জন্য আটঘরিয়া পৌর তে স্থান চেয়ে আবেদন করে তাতে অনুমতি দেয় নাই প্রশাসন। তারপর চাঁদভা ইউনিয়নের চাঁদভা বাজার সংলগ্ন সমাবেশের অনুমতিতেও প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। অবশেষে মাজপাড়া ইউনিয়নের নাদুড়িয়া চৌরাস্তায় প্রশাসনের অনুমতি মিললেও একই স্থানে মিটিং এর ঘোষণা দেয় স্থানীয় আওয়ামী লীগ যার পরিপেক্ষিতে ১৪৪ ধারা জারি করেছেন আটঘরিয়া উপজেলা প্রশাসন। আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ আটঘরিয়ার মাটিতে বিএনপির শান্তিপূর্ণ সমাবেশে পাল্টা সমাবেশ ডেকে গনতন্ত্র হরনের নতুন নমুনা স্থাপন করছেন বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক জনাব, হাবিবুর রহমান হাবিব। তিনি বলেন ১৯৫২, ১৯৭১, ১৯৯০সালেও ১৪৪ ধারা ভঙ্গ করে সরকার পতনের আন্দোলনের ইতিহাস আমাদের আছে। আমরা এখনও পারি তবে প্রশাসন ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ কে শেষ বারের মতো অনুরোধ করছি আমাদের গনতান্ত্রিক অধিকার হরন করার চেষ্টা করবেন না। গ্রামের মধ্যে সমাবেশে প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন, একটু অপেক্ষা করুন আপনাদের/আওয়ামী লীগ কে চারি দিক থেকে জনগন গনতন্ত্রের স্লোগান নিয়ে ঘিরে ধরলে পালাবার পথ খুঁজে পাবেন না। আওয়ামী লীগের এই কর্মকাণ্ড কে ধিক্কার জানিয়েছেন পাবনা জেলা বিএনপির নেতৃবৃন্দ। এ বিষয়ে আটঘরিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব, মাজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ফারুক আহমেদ খান বলেন আমাদের শান্তিপূর্ণ সমাবেশ স্থলে স্থানীয় আওয়ামী লীগ মিটিং আহ্বান করার কারনে মাননীয় উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করেছেন।আমরা আইনকে শ্রদ্ধা ও সম্মান করি। আমরা আওয়ামী লীগের এই কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আগামীতে আটঘরিয়া উপজেলার সকল স্থানে মিটিং মিছিল সমাবেশ করবে আটঘরিয়া উপজেলা বিএনপি। তিনি বলেন পাবনা জেলা বিএনপির নেতৃবৃন্দের সাথে আলোচনা করে পরবর্তীতে কর্মসূচির বিষয়ে জানানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন