• ঢাকা, বাংলাদেশ বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
সুনামগঞ্জ সদর পৌর শহরের ড্রেনেজ ব্যবস্থা এখন ডাস্টবিন পানি নিষ্কাশ বন্ধ,জলাবদ্ধতায় স্বাস্থ্য ঝুঁকি সুনামগঞ্জে এসএসসি পরীক্ষার্থীর ওপর কিশোর গ্যাং-এর হামলা, থানায় অভিযোগ সুনামগঞ্জে অবৈধ করাত কল বন্ধের দাবিতে পরিবেশ অধিদপ্তরে অভিযোগ বিশ্বম্ভরপুরে র‍্যাবের অভিযানে ৪৬ বোতল বিদেশি মদসহ গ্রেফতার-১ সুনামগঞ্জের সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীন আর নেই সুনামগঞ্জের দোয়ারাবাজারে রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ শান্তিগঞ্জে নিবন্ধনবিহীন সমিতি কোটি টাকা নিয়ে উধাও,রায়হানে কুকর্ম পাস তারুণ্যের ছাত্রদল জেগে উঠলে গুপ্ত রাজনীতি টিকবে না-মহিবুর রহমান উলিপুরে কুলির টাকায় নির্মিত সেতু-২৫ বছরের দুর্ভোগের অবসান সুনামগঞ্জ সদর পৌরসভাকে মাদকমুক্ত সমাজ গড়তে যুবকদের অঙ্গীকার
প্রকাশ : September 6, 2022

কুমিল্লা ধর্মপুরে র‍্যাবের অভিযানে বিদেশী পিস্তল ২ রাউন্ড গুলিসহ আটক-১

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ৩৭৯ জন পড়েছে
আপডেট : মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২

কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লা শহরতলী ধর্মপুরে প্রকাশ্যে অস্ত্রের মহড়া ১৫দিন পর র‍্যাবের অভিযানে
বিদেশী পিস্তল দুই রাউন্ড গুলিসহ এক চিহ্নিত সন্ত্রাসী অস্ত্রধারীকে গ্রেফতার করেছে র‌্যাব।
সোমবার (৫ সেপ্টেম্বর) বিকেলে জেলার সদর উপজেলার ৩নং দুর্গাপুর ইউনিয়নের ধর্মপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
আটককৃত আসামি মো: মাসুদুর রহমান (৪০) জেলার সদর উপজেলার ৩নং দুর্গাপুর ইউপির ধর্মপুর এলাকার মোহাম্মদ আলীর ছেলে।
র‍্যাব সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিধানিক দল সোমবার বিকেলে জেলার সদর উপজেলার ধর্মপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে এলাকার চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসী মাসুদুরকে ১ টি বিদেশী পিস্তল ও ২ রাউন্ড গুলিসহ হাতেনাতে গ্রেফতার করে র‍্যাব সদস্যরা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে র‍্যাব-১১ সিপিসি-২ এর অধিনায়ক মেজর সাকিব জানান, প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে আটককৃত আসামী জানা যায়, সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিল।
আটককৃত আসামী মাসুদুরের বিরুদ্ধে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়ের শেষে মঙ্গলবার দুপুরে থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন