• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
বিশ্বম্ভরপুরে র‍্যাব-৯ এর অভিযানে ২২৩ বোতল বিদেশী মদসহ আটক-৩ সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, দুর্ভোগে চরভদ্রাসন গার্লস স্কুল সড়কের মানুষের তাহিরপুর রক্তি নদীর পানিতে ডুবে নৌকার কাঠ মিস্ত্রি নিখোঁজের তিন ঘন্টাপর লাশ উদ্ধার নড়াইলে চোরের উপদ্রব থামাতে লোহাগড়ায় গ্রামবাসীর মানববন্ধন আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উপলক্ষে কুড়িগ্রামে শোভাযাত্রা ও মানববন্ধন আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস ২০২৬” উপলক্ষ্যে সুনামগঞ্জে শোভাযাত্রা শব্দ দূষণ রোধে সুনামগঞ্জ পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট সুনামগঞ্জ সদর পৌর শহরের ড্রেনেজ ব্যবস্থা এখন ডাস্টবিন পানি নিষ্কাশ বন্ধ,জলাবদ্ধতায় স্বাস্থ্য ঝুঁকি সুনামগঞ্জে এসএসসি পরীক্ষার্থীর ওপর কিশোর গ্যাং-এর হামলা, থানায় অভিযোগ সুনামগঞ্জে অবৈধ করাত কল বন্ধের দাবিতে পরিবেশ অধিদপ্তরে অভিযোগ
প্রকাশ : September 20, 2022

কুড়িগ্রাম থেকে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে লং মার্চে মতিয়ার

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ১৬৩ জন পড়েছে
আপডেট : মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২

 

কুড়িগ্রাম প্রতিনিধি-
মোঃশাহজাহান খন্দকার

কুড়িগ্রাম থেকে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে পায়ে হেঁটে লং মার্চ শুরু করেছেন নব্য রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করা বাংলাদেশ আদর্শবাদী দলের (বিআইপি) চেয়ারম্যান মোঃ মতিয়ার রহমান। এ বিষয়ে মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দুপুরে কুড়িগ্রাম প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে লং মার্চ শুরু করেন তিনি। সংবাদ সম্মেলনে মতিয়ার বলেন,বাংলাদেশ একটি স্বাধীন দেশ। ১৯৭১ সালে দেশ স্বাধীন হলেও এখন পর্যন্ত দেশের মানুষ পূর্ণাঙ্গ স্বাধীনতা ভোগ করতে পারেনি। এখনো মানুষকে গুম হতে হয়,বিচার বহির্ভূতভাবে হত্যা করা হয়। মতপ্রকাশের স্বাধীনতা দিনদিন সংকোচন হচ্ছে। যে উদ্দেশ্য নিয়ে জীবন বাজি রেখে মুক্তিযোদ্ধারা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তা এখনো বাস্তবায়ন হয়নি। তিনি বলেন, বর্তমানে দেশে ভোট মানে অবিশ্বাস,মারামারি,কাটাকাটি ও নির্বিচারে কিছু মানুষের প্রাণ কেড়ে নেওয়া ছাড়া কিছু না। এভাবে চলতে থাকলে দেশের মানুষ নির্বাচন থেকে মুখ ফিরিয়ে নেবে। গণতন্ত্র শব্দটি মানুষের অন্তর থেকে চিরতরে মুছে যাবে। মতিয়ার আরও বলেন,দেশে গণতন্ত্র ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন ফিরিয়ে আনতে কুড়িগ্রাম প্রেস ক্লাব চত্বর থেকে ঢাকায় প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে পায়ে হেঁটে লং মার্চ শুরু করলাম। সেখানে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবো। এ আগে গত শনিবার (১৪ মে) কুড়িগ্রামে বাংলাদেশ আদর্শবাদী দল (বিআইপি) নামে একটি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হয়। দলটির চেয়ারম্যান মোঃ মতিয়ার রহমান পেশায় পল্লিচিকিৎসক। তিনি কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সীমান্তবর্তী শিলখুড়ি ইউনিয়নের ধলডাঙ্গা গ্রামের জমির উদ্দিনের ছেলে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন