• ঢাকা, বাংলাদেশ বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উপলক্ষে কুড়িগ্রামে শোভাযাত্রা ও মানববন্ধন আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস ২০২৬” উপলক্ষ্যে সুনামগঞ্জে শোভাযাত্রা শব্দ দূষণ রোধে সুনামগঞ্জ পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট সুনামগঞ্জ সদর পৌর শহরের ড্রেনেজ ব্যবস্থা এখন ডাস্টবিন পানি নিষ্কাশ বন্ধ,জলাবদ্ধতায় স্বাস্থ্য ঝুঁকি সুনামগঞ্জে এসএসসি পরীক্ষার্থীর ওপর কিশোর গ্যাং-এর হামলা, থানায় অভিযোগ সুনামগঞ্জে অবৈধ করাত কল বন্ধের দাবিতে পরিবেশ অধিদপ্তরে অভিযোগ বিশ্বম্ভরপুরে র‍্যাবের অভিযানে ৪৬ বোতল বিদেশি মদসহ গ্রেফতার-১ সুনামগঞ্জের সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীন আর নেই সুনামগঞ্জের দোয়ারাবাজারে রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ শান্তিগঞ্জে নিবন্ধনবিহীন সমিতি কোটি টাকা নিয়ে উধাও,রায়হানে কুকর্ম পাস
প্রকাশ : September 6, 2022

গ্রামীন জনগোষ্ঠীর উদ্যোক্তা উন্নয়নের সহায়ক ভূমিকা রাখতে চায় লাল তীর লাইভস্টক ডেভেলপমেন্ট বিডি লিমিটেড

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ৩৭৩ জন পড়েছে
আপডেট : মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২

 

ইফতিয়াজ সুমন :সুনামগঞ্জ প্রতিনিধিঃ

উদ্যোক্তা উন্নয়ন, গ্রিন জব সেক্টর বৃদ্ধি এবং বাজার ব্যবস্থাকে শক্তিশালী করার মাধ্যমে সিলেট বিভাগে বসবাসকারী গ্রামীণ জনগোষ্ঠীর আয়, জীবিকা এবং সর্বোপরি গ্রামীণ পরিবেশ উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করতে চায় লাল তীর লাইভস্টক ডেভেলপমেন্ট (বিডি) লিমিটেড।

মৌলভীবাজার জেলা প্রশাসনের সহযোগিতায় উদ্যোক্তা প্রকল্পের পক্ষ থেকে আইডিই (ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এন্টারপ্রাইজ) বাংলাদেশ-এর আয়োজনে ‘উদ্যোক্তা মেলায় এসব বিষয়ে মেলায় আগত উৎসাহীদের নিকট নানা তথ্য উপাত্ত উপস্থাপন করলেন লাল তীর লাইভস্টক ডেভেলপমেন্ট (বিডি) লিমিটেড-এর সেলস্ এন্ড মার্কেটিং বিভাগের প্রধান কৃষিবিদ ডা: মো শাহাদত হোসেন (পারভেজ)। সোমবার (৫ সেপ্টেম্বর) সকালে দিনব্যাপী শহরের বেঙ্গল কনভেনশন হলে এ মেলার আয়োজন করা হয়। এসময় তারা কোম্পানীর পণ্য প্রদর্শন, তাদের পরিসেবা, দৃষ্টিভঙ্গি এবং ধারণা বিনিময় করেন।

মেলায় লাল তীর লাইভস্টক-এর প্রোডাক্ট বিশেষ করে হলিষ্টিন ফ্রিজিয়ান, শাহীওয়াল, পাবনা ক্যাটেল, রেড চিটাগাং ক্যাটেল, মুন্সিগঞ্জ ক্যাটেল, নর্থ বেঙ্গল গ্রে। এর পাশাপাশি তাদের বিখ্যাত মহিষের জাত মেডিটেরিয়ান ও নীল গাভীর সংকরায়নে লাল তীর মহিষের সিমেন এর খুঁটিনাটি বিষয় সম্পর্কে ধারনা দেওয়া হয়।

ডা: মো শাহাদত হোসেন এগ্রিলাইফকে বলেন, IDE-এর উদ্যোক্তা প্রকল্পের মাধ্যমে সুইজারল্যান্ড দূতাবাস বাংলাদেশের অর্থায়নে সিলেট বিভাগের ৪ জেলার নিম্নোক্ত উপজেলাসমূহে প্রতি ইউনিয়নে ১ জন শিক্ষিত বেকার তরুন যুবককে গবাদি প্রাণি (গরু/মহিষ)-এর ফ্রী কৃত্রিম প্রজনন প্রশিক্ষণের সুযোগ দেয়া হবে তাদের পক্ষ থেকে। সেলক্ষে সিলেট সদর, হবিগঞ্জের নবীগঞ্জ, মৌলভীবাজারের সদর, কমলগঞ্জ এবং শ্রীমঙ্গল, সুনামগঞ্জের সদর, শান্তিগঞ্জ, ছাতক এই ৮টি উপজেলায় উক্ত প্রকল্পের মাধ্যমে নির্বাচিত এলাকায় প্রতিটি ইউনিয়নে একজন করে এআই (কৃত্রিম প্রজনন) কর্মীর ফ্রী প্রশিক্ষণ, গরু ও মহিষের খামারিদের প্রশিক্ষণ, বিনামূল্যে গবাদিপশুর ভ্যাক্সিনেশন ও মহিষের কৃত্রিম প্রজনন এবং বাজারজাতকরণের জন্য বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে।

লাল তীর লাইভস্টক-তত্ত্বীয় ক্লাসের পাশাপাশি প্রতিদিন ব্যবহারিক ক্লাসে সকল প্রশিক্ষণার্থীকে পৃথক ভাবে গরু ও মহিষের কৃত্রিম প্রজননে দক্ষ করে গড়ে তুলতে কাজ করবে। গরু ও মহিষ-এর কৃত্রিম প্রজনন ব্যবসা উদ্যোগ, বিস্তার ও ব্যবস্থাপনা বিষয়ে বিশেষ প্রশিক্ষণ, তত্ত্বীয় ও ব্যবহারিক প্রশিক্ষণ ও তৎপরবর্তী ইন্টার্নশীপ শেষে কোম্পানীর বিধি অনুযায়ী বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ও লাল তীরের যৌথ সার্টিফিকেট প্রদান করা হবে। প্রশিক্ষণ শেষে লাল তীর কৃত্রিম প্রজনন কর্মী হিসেবে স্বীকৃতি এবং দেশী ও বিদেশী উন্নত ষাঁড়ের (গরু ও মহিষ) হিমায়িত বীজ ও নাইট্রোজেন নিয়মিত সরবরাহের নিশ্চয়তা দিবে। প্রশিক্ষণ শেষে সুলভ মূল্যে কৃত্রিম প্রজনন কাজে ব্যবহৃত গুণগতমানসম্পন্ন যাবতীয় সরঞ্জাম সরবরাহ করবে লাল তীর লাইভস্টক। যাতে প্রশিক্ষণ শেষে স্বাবলম্বী ও কৃত্রিম প্রজনন কর্মী হিসেবে প্রতিষ্ঠিত হতে পারেন। প্রশিক্ষণকালীন শিক্ষা উপকরণ সম্পূর্ন ফ্রি প্রদান করবে লাল তীর লাইভস্টক ডেভেলপমেন্ট (বিডি) লিমিটেড।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন