• ঢাকা, বাংলাদেশ বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উপলক্ষে কুড়িগ্রামে শোভাযাত্রা ও মানববন্ধন আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস ২০২৬” উপলক্ষ্যে সুনামগঞ্জে শোভাযাত্রা শব্দ দূষণ রোধে সুনামগঞ্জ পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট সুনামগঞ্জ সদর পৌর শহরের ড্রেনেজ ব্যবস্থা এখন ডাস্টবিন পানি নিষ্কাশ বন্ধ,জলাবদ্ধতায় স্বাস্থ্য ঝুঁকি সুনামগঞ্জে এসএসসি পরীক্ষার্থীর ওপর কিশোর গ্যাং-এর হামলা, থানায় অভিযোগ সুনামগঞ্জে অবৈধ করাত কল বন্ধের দাবিতে পরিবেশ অধিদপ্তরে অভিযোগ বিশ্বম্ভরপুরে র‍্যাবের অভিযানে ৪৬ বোতল বিদেশি মদসহ গ্রেফতার-১ সুনামগঞ্জের সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীন আর নেই সুনামগঞ্জের দোয়ারাবাজারে রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ শান্তিগঞ্জে নিবন্ধনবিহীন সমিতি কোটি টাকা নিয়ে উধাও,রায়হানে কুকর্ম পাস
প্রকাশ : September 8, 2022

ছাতকে শিক্ষার্থীদের স্কুল ড্রেস বিতরণ করলো মাস্টার হাবিবুর রহমান ফাউন্ডেশন

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ৩৮৩ জন পড়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২

 

ডেক্সরিপোর্টঃ

সুনামগঞ্জের ছাতকে শতাধিক শিক্ষার্থীদের নতূন স্কুল ড্রেস বিতরণ করেছে মরহুম মাস্টার হাবিবুর রহমান ফাউন্ডেশন। ফাউন্ডেশনের পক্ষ থেকে( গত ৮ সেপ্টেম্বর)বৃহস্পতিবার দুপুরে উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের লক্ষিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এসব স্কুল ড্রেস বিতরণ করা হয়।

এ উপলক্ষে বিদ্যালয় ক্যাম্পাসে এক সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাজিদুর রহমানের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক নুরুল হক এর পরিচালনায়
আয়োজিত স্কুল ড্রেস বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, মরহুম মাস্টার হাবিবুর রহমান ফাউন্ডেশনের সমন্বয়ক মাহফুজুর রহমান মাসুম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নোয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেজ্জাদ আহমদ।
এ সময় বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি আলতাফুর রহমান সুফি, সহকারি শিক্ষক পরেশ চন্দ্র দাশ, সাংবাদিক ফজল উদ্দীন, সহকারি শিক্ষক শাফিয়া বেগম, নাজমিন বেগম, প্রার্থনা রাণী চক্রবর্তী, পরিচালনা কমিটির সদস্য সিরাজুল ইসলাম, সমাজ সেবক আছাবুর রহমান, অলিমা বেগম, হাজেরা বেগম, আশিকুর মিয়া, সালিকুর রহমানসহ শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মরহুম মাস্টার হাবিবুর রহমান ফাউন্ডেশনের সমন্বয়ক মাহফুজুর রহমান মাসুম বলেন, ফাউন্ডেশনের নিজ অর্থায়নে শিক্ষার্থীর মধ্যে এসব স্কুল ড্রেস বিতরণ করা হয়েছে। পর্যাক্রমে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রাথমিক শিক্ষাবৃত্তি, শিক্ষার্থীদের স্কুল ড্রেসসহ শিক্ষা উপকরণ দেয়া হবে। তিনি বলেন, করোনা, বন্যাসহ বিভিন্ন দূর্যোগে মানুষের পাশে ছিল এ ফাউন্ডেশন। আগামীতেও সামাজিক কর্মকান্ডে অনন্য ভূমিকা রাখবে এমন উদ্দেশ্য নিয়েই ফাউন্ডেশনের কার্যক্রম অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন