• ঢাকা, বাংলাদেশ সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
সুনামগঞ্জের সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীন আর নেই সুনামগঞ্জের দোয়ারাবাজারে রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ শান্তিগঞ্জে নিবন্ধনবিহীন সমিতি কোটি টাকা নিয়ে উধাও,রায়হানে কুকর্ম পাস তারুণ্যের ছাত্রদল জেগে উঠলে গুপ্ত রাজনীতি টিকবে না-মহিবুর রহমান উলিপুরে কুলির টাকায় নির্মিত সেতু-২৫ বছরের দুর্ভোগের অবসান সুনামগঞ্জ সদর পৌরসভাকে মাদকমুক্ত সমাজ গড়তে যুবকদের অঙ্গীকার মনোরঞ্জন পরিবেশে সময় কাটানোর অতুলনীয় স্থান: উলিপুর টুপামারী (জিয়া) পুকুরপাড় সুনামগঞ্জে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে স্মারকলিপি প্রদান নড়াইলে হত্যা মামলার ১৭ আসামি আদালত প্রাঙ্গণ থেকে গ্রেপ্তার, জেল হাজতে প্রেরণ শিমুলতলা মদিনাতুল উলুম মাদ্রাসার নতুন মুহতামিম হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মাওলানা আবু সাঈদ (ঘাগটিয়া হুজুর)
প্রকাশ : August 7, 2025

জাতিসংঘের নামে কোন আধিপত্যবাদ দেশ প্রেমিক জনতা মেনে নিবেনা-সুনামগঞ্জ জেলা জমিয়ত

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ২২৮ জন পড়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫

চলমান ডেক্স:জাতিসংঘের মানবাধিকার অফিস স্থাপন চুক্তি বাতিল ও তাদের সকল কার্যক্রম বন্ধ দাবিতে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সুনামগঞ্জ জেলা’র পক্ষ থেকে আজ(বৃহস্পতিবার ৭ আগষ্ট) সকাল ১১টায় জেলা প্রসাশক বরাবর স্মারকলিপি প্রধান কর্মসূচী পালন করা হয়েছে।

সুনামগঞ্জ জেলা প্রশাসক মো: ইলিয়াস মিয়া বরাবর স্মারকলিপি প্রধান শেষে বাইরে অপেক্ষমাণ সাংবাদিকদের সামনে ব্রিফ করেন জেলা জমিয়তের সাধারণ সম্পাদক, সাবেক উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী।

তিনি স্মারকলিপির দাবিসমুহ উত্তাপণ করে সাংবাদিকদের বলেন গাজায় যখন ইসরায়েল গণহত্যা চালাচ্ছে, শিশু ও নারীদেরকে নির্বিচারে হত্যা করছে, খাবার ও পানি সরবরাহ বন্ধ করে ইতিহাসের ঘৃণ্য বর্বরতা চলছে সেখানে জাতিসংঘের মানবাধিকার সংস্থা কোন কাজ বা পদক্ষেপ গ্রহণ না করে আমাদের শান্তিপ্রিয় দেশে এসে মানবাধিকারের সবক দেয় সেটি নিসন্ধেহে দুরবিসন্ধিমূলক। বাংলাদেশ যেখানে বিগত ১৭বছর আওয়ামি ফ্যাসিস্টদের নির্যাতন ও তান্ডবের সময় তাঁরা কোথায় ছিল। এখন যখন দেশে শান্তির সুবাতাস বইছে সেখানে তাদের অফিসের কোনো প্রয়োজন নেই, তাই দেশের শান্তি প্রিয় জনগণ তাদের নিজস্ব এজেন্ডা বাস্তবায়নের এই অফিস কখনো মেনে নিবেনা।

জেলা জমিয়তের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আনোয়ারুল ইসলাম বলেন বিশ্বের দেশে দেশে মুসলামনের উপর নির্যাতন নিপিড়ন বন্ধ করতে যে জাতিসংঘ ব্যর্থ এমন সংস্থার কোন অফিস বাংলাদেশে আমরা দেখতে চাইনা। অবিলম্বে চুক্তি বাতিল করার জন্য ড.মোহাম্মদ ইউনুস সরকারের প্রতি আহবান জানিয়ে তিনি বলেন নতুবা জমিয়ত আরো কঠোর কর্মসুচী দিয়ে রাজপথে নামবে। জাতিসংঘের নামে পশ্চিমা আধিপত্যবাদ দেশবাসী মেনে নিবেনা ইনশাআল্লাহ।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা জমিয়তের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আনোয়ারুল ইসলাম, সহ-সভাপতি মাওলানা আব্দুল ওয়াহহাব, মাওলানা মুস্তাক আহমদ গাজীনগরী।

সাধারণ সম্পাদক মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী, যুগ্ম সম্পাদক মাওলানা রুকন উদ্দিন, সহ-সাধারন সম্পাদক মুফতি আব্দুল হক আহমদী, মাওলানা তাফাজ্জুল হক্ব, মাওলানা ইলিয়াস আহমদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা রফিক আহমদ উলাশনগরী, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা নূর হোসাইন, অর্থ সম্পাদক মাওলানা নাজমুল ইসলাম জাহিদ, প্রচার সম্পাদক মাওলানা আরশদ নোমান ইচ্ছারচরী, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক মাওলানা রমজান হোসাইন, মাওলানা আবুল কাসেম সাইদ, শাল্লা উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা ইকরাম হোসাইন, সুনামগঞ্জ পৌর জমিয়তের সাধারণ সম্পাদক মুফতি মুবাশ্বির আলী, কৃষি বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল্লাহ, অফিস সম্পাদক মাওলানা আব্দুল্লাহ গাজিনগরী, যুব বিষয়ক সম্পাদক মুফতি তাফাজ্জুল হক্ব, জমিয়তেনেতা মাওলানা জাহাঙ্গীর আলম খান, মাওলানা ফখর উদ্দিন, ক্বারী আহমদ শফী, জেলা যুব জমিয়তের সভাপতি মাওলানা তাহা হোসাইন, সাংগঠনিক সম্পাদক হাফিজ হেলাল আহমদ, পৌর যুব জমিয়তের সভাপতি মাওঃ হাসান আহমদ দুলাল, সেক্রেটারি আসাদ আহমদ, শান্তিগঞ্জ উপজেলা যুব জমিয়তের সভাপতি গাজী আবুল কালাম, পৌ যুব জমিয়তে সভাপতি মাওলানা হাসান আহমদ দুলাল, সেক্রেটারী মাওলানা আসাদ আহমদ, পৌর ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক মাহমুদ ফারাবীসহ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন