• ঢাকা, বাংলাদেশ সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
সুনামগঞ্জে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে স্মারকলিপি প্রদান নড়াইলে হত্যা মামলার ১৭ আসামি আদালত প্রাঙ্গণ থেকে গ্রেপ্তার, জেল হাজতে প্রেরণ শিমুলতলা মদিনাতুল উলুম মাদ্রাসার নতুন মুহতামিম হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মাওলানা আবু সাঈদ (ঘাগটিয়া হুজুর) ছাতকে পুলিশের অভিযানে ৯৫ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ওসির চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে ধোপাজান নদীতে বালু লুটপাটের অভিযোগ,ডিউটির দায়বদ্ধতা ছাড়াতে ব্যবসায়ীর নৌকা জব্দ সদরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অবৈধ বালু উত্তোলনে দুই ব্যক্তিকে জরিমানা দিরাইয়ে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, গ্রেফতারের দাবি সেতুর অপেক্ষায় পাঁচ গ্রাম, স্বাধীনতার পরও শেষ হয়নি দুর্ভোগ শান্তিগঞ্জে রিয়াজুল উলূম মাদ্রাসার উদ্বোধন ২০ নং ওয়ার্ডে জনপ্রিয়তার শীর্ষে কমিশনার পদপ্রার্থী হাজী হৃদয় খান নয়ন
প্রকাশ : February 15, 2023

দিরাইয়ে মানবজমিনের রজতজয়ন্তী উদযাপন

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ২৪৬ জন পড়েছে
আপডেট : বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৩

 

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি :

সুনামগঞ্জের দিরাইয়ে র‍্যালি, আলোচনা সভা ও কেক কেটে দৈনিক মানবজমিনের রজতজয়ন্তী উদযাপন করা হয়েছে। বুধবার বেলা ১১ টায় দিরাই পৌর শহরে র‍্যালি শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিরাই প্রেসক্লাবের সভাপতি শামসুল ইসলাম সরদার খেজুর এর সভাপতিত্বে এবং মানবজমিন দিরাই প্রতিনিধি ও রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোশাহিদ আহমদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, দিরাই উপজেলার চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য দেন, দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মোক্তাদির হোসেন, দিরাই সরকারি কলেজের সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম, সন্দীপন দাস, ইউপি চেয়ারম্যান পরিতোষ রায়, হুমায়ুন রশীদ লাভলু, থানার সেকেন্ড অফিসার মিন্টু চৌধুরী, দিরাই সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক লাল বাশি দাস, প্রেসক্লাব সেক্রেটারি জিয়াউর রহমান লিটন প্রমুখ। উপস্থিত ছিলেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক রাহাত মিয়া, ঠিকাদার আমিরুল ইসলাম বাপ্পু, সাংবাদিক আবু হানিফ চৌধুরী, আব্দুল বাছির সরদার, সৈদুর রহমান তালুকদার, জাকারিয়া হোসেন জুসেফ, রুকনুজ্জামান জহুরী, জীবন সূত্রধর, আক্তার সাদিক, মুহিবুর রহমান, রবিনুর চৌধুরী, দিপু বণিক, কবি সুব্রত কুমার দাস প্রমুখ।

আলোচনা শেষে রজতজয়ন্তীর কেক কাটা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন