• ঢাকা, বাংলাদেশ বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উপলক্ষে কুড়িগ্রামে শোভাযাত্রা ও মানববন্ধন আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস ২০২৬” উপলক্ষ্যে সুনামগঞ্জে শোভাযাত্রা শব্দ দূষণ রোধে সুনামগঞ্জ পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট সুনামগঞ্জ সদর পৌর শহরের ড্রেনেজ ব্যবস্থা এখন ডাস্টবিন পানি নিষ্কাশ বন্ধ,জলাবদ্ধতায় স্বাস্থ্য ঝুঁকি সুনামগঞ্জে এসএসসি পরীক্ষার্থীর ওপর কিশোর গ্যাং-এর হামলা, থানায় অভিযোগ সুনামগঞ্জে অবৈধ করাত কল বন্ধের দাবিতে পরিবেশ অধিদপ্তরে অভিযোগ বিশ্বম্ভরপুরে র‍্যাবের অভিযানে ৪৬ বোতল বিদেশি মদসহ গ্রেফতার-১ সুনামগঞ্জের সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীন আর নেই সুনামগঞ্জের দোয়ারাবাজারে রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ শান্তিগঞ্জে নিবন্ধনবিহীন সমিতি কোটি টাকা নিয়ে উধাও,রায়হানে কুকর্ম পাস
প্রকাশ : September 8, 2022

নোয়াখালীতে আ.লীগের দুইপক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ৫

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ৩৫৬ জন পড়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২

স্টাফরিপোর্টার নোয়াখালীঃ

নোয়াখালীতে আ.লীগের দুইপক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ৫
ছবি : ঢাকা মেইল
নোয়াখালী জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির বর্ধিত সভাকে কেন্দ্র করে দলটির দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে পথচারীসহ অন্তত ৫জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিকে, আতঙ্কে দোকানপাট বন্ধ করে দিয়েছে ব্যবসায়ীরা।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) আনুমানিক পৌনে ১২টার দিকে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে প্রধান সড়কে সাংসদ একরামুল করিম চৌধুরী ও যুগ্ম আহ্বায়ক শিহাব উদ্দিন শাহিনের সমর্থকদের মধ্যে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্মেলনসহ নানা বিষয়ে কেন্দ্র করে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বর্ধিত সভা চলছিল। সভা শুরুর কিছুক্ষণ পর দলীয় কার্যালয়ের সামনে নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরীর সমর্থকরা অবস্থান করে। এক পর্যায়ে টাউন হল মোড়ের দিক থেকে জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক শিহাব উদ্দিন শাহিনের সমর্থকরা একটি মিছিল নিয়ে কার্যালয়ের সামনে থাকা সংসদ সদস্যের সমর্থকদের ওপর হামলা চালায়। এসময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে পথচারীসহ উভয় পক্ষের অন্তত ৫জন আহত হয়। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়।

এদিকে, জেলা আওয়ামী লীগের আহ্বায়ক খায়রুল আনম সেলিমের সভাপতিত্বে বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন দলের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি। বিশেষ অতিথি ছিলেন আহ্বায়ক কমিটির সদস্য ও নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী, যুগ্ম আহ্বায়ক শিহাব উদ্দিন শাহিন, শহিদ উল্যাহ খান সোহেল, সংসদ সদস্যসহ জেলার নেতাকর্মীরা।

এ বিষয়ে জানতে শিহাব উদ্দিন শাহিন ও সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীকে ফোনে পাওয়া যায়নি।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, দু’পক্ষের মধ্যে একটু ঝামেলা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। বিশৃঙ্খলা এড়াতে পুলিশ মোতায়েন রয়েছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন