• ঢাকা, বাংলাদেশ বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উপলক্ষে কুড়িগ্রামে শোভাযাত্রা ও মানববন্ধন আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস ২০২৬” উপলক্ষ্যে সুনামগঞ্জে শোভাযাত্রা শব্দ দূষণ রোধে সুনামগঞ্জ পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট সুনামগঞ্জ সদর পৌর শহরের ড্রেনেজ ব্যবস্থা এখন ডাস্টবিন পানি নিষ্কাশ বন্ধ,জলাবদ্ধতায় স্বাস্থ্য ঝুঁকি সুনামগঞ্জে এসএসসি পরীক্ষার্থীর ওপর কিশোর গ্যাং-এর হামলা, থানায় অভিযোগ সুনামগঞ্জে অবৈধ করাত কল বন্ধের দাবিতে পরিবেশ অধিদপ্তরে অভিযোগ বিশ্বম্ভরপুরে র‍্যাবের অভিযানে ৪৬ বোতল বিদেশি মদসহ গ্রেফতার-১ সুনামগঞ্জের সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীন আর নেই সুনামগঞ্জের দোয়ারাবাজারে রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ শান্তিগঞ্জে নিবন্ধনবিহীন সমিতি কোটি টাকা নিয়ে উধাও,রায়হানে কুকর্ম পাস
প্রকাশ : September 9, 2022

প্রতিটি ইউনিয়নে কলেজ করবে শেখ হাসিনা সরকার বললেন মুহিবুর রহমান মানিক এমপি

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ৩৯৪ জন পড়েছে
আপডেট : শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২

ডেক্সরিপোর্টঃ

 

সুনামগঞ্জ-৫, ছাতক-দোয়ারাবাজার নির্বাচনী এলাকার সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন, বর্তমান আওয়ামীলীগ সরকার সবার জন্য শিক্ষা ও উচ্চ শিক্ষা গ্রহনের সুযোগ সৃষ্টি করে দিয়েছে। শহরের পাশাপাশি গ্রামাঞ্চলেও কলেজ প্রতিষ্ঠাকরে গ্রামের ছেলে-মেয়েদের উচ্চ শিক্ষা গ্রহনের পথ সুগম করেছে শেখ হাসিনার সরকার। দেশের প্রতিটি ইউনিয়নে কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছেন প্রধান মন্ত্রী শেখ হাসিনা।

শেখ হাসিনার লক্ষ্য হচ্ছে এদেশের শিক্ষা ব্যবস্থাকে শতভাগে উন্নীত করা। এ লক্ষেই তিনি কাজ করে যাচ্ছেন। বিগত জামাত-বিএনপি সরকারের বিভিন্ন ব্যর্থতার কথা তুলে ধরে তিনি বলেন ছাতক-দোয়ারায় প্রতিষ্ঠিত ২৬ টি কলেজই আওয়ামীলীগ সরকারের আমলে প্রতিষ্টিত হয়েছে। এরমধ্য ছাতক ও গোবিন্দগঞ্জ ডিগ্রি কলেজ প্রতিষ্ঠিত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসনামলে।

পরে আরো ২৪টি কলেজ প্রতিষ্ঠা এবং ছাতক গোবিন্দগঞ্জ সহ ৪টি ডিগ্রি কলেজে অনার্স চালু করা হয়েছে এ সরকারের হাত ধরেই। দেশে উন্নয়নের ধারা বজায় রাখতে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ালীগ সরকারের রাষ্ট্র পরিচালনার ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ছাতকের নতুনবাজার বহুমুখী উচ্চ বিদ্যালয়ে প্রায় তিন কোটি টাকা ব্যয়ে নির্মিত ৪ তলা বিশিষ্ট নতুন একাডেমিক ভবন উদ্বোধন শেষে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি মানিক এসব কথা বলেন।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন মিয়ার সভাপতিত্বে এবং উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক কৃপেশ চন্দ ও শিক্ষার্থী সামছুন্নাহারের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,ছাতক উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, সুনামগঞ্জ জেলা শিক্ষা অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শামসুল আরেফিন খান, ছাতক পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামীলীগের সন্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনু,উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ,

মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশীদ, ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক গয়াছ আহমদ, ইউপি চেয়ারম্যান আওলাদ হোসেন মাষ্টার, ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিল্লাল আহমদ, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সুন্দর আলী, আবু বক্কর সিদ্দিক, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আনোয়ার রহমান তোতা মিয়া, উপজেলা আওয়ামীলীগের সন্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক এড.আশিক আলী।

বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি জসিম উদ্দিন, আওয়ামীলীগ নেতা এড. শামছুর রহমান, আব্দুল খালিক, পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, কানাডা প্রবাসী নূরুল ইসলাম,বিদ্যালয়ের শিক্ষার্থী তাহমিন জাহান রিফাত প্রমূখ। সভায় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরুণ কান্তি দাশগুপ্ত।

এসময় বীর মুক্তিযোদ্ধা আছদ্দর আলী, বীর মুক্তিযোদ্ধা সাজিদ আলী, আওয়ামীলীগ নেতা হাজী ময়না মিয়া, আছকির আলী, জোয়াদ আলী, হাজী আরব আলী, লাল মিয়া তালুকদার, সামছুল ইসলাম, মুহিবুল ইসলাম শান্তি মিয়া, ছমরু মিয়া, ফারুক আহমদ সরকুম, অতুল চন্দ, মানিক,পরেশ চন্দ, জাপা নেতা হাজী মাহমুদ আলী, উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম সম্পাদক হাজী জয়নাল আবেদীন, যুবলীগ নেতা সুজন মিয়া, কবির আহমদ, সাহাব উদ্দিন,

উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি মুহিবুর রহমান তালুকদার টুনু, সাংগঠনিক সম্পাদক মঞ্জুর আলম, আওয়ামীলীগ নেতা আমতর আলী মেম্বার, এড. সীতাব আলী, প্রভাষক নাজমুল হক,দক্ষিণ খুরমা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল আলিম মেম্বার, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজ বাবলু, উপজেলা ছাত্রলীগের আহবায়ক তাজামুল হক রিপন,

বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সোহরাব উদ্দিন, সহকারী শিক্ষক কামাল উদ্দিন চৌধুরী, আফতাব উদ্দিন, রুহেনা বেগম, বিপ্লব কান্তি দাস, আব্দুস ছালাম, হালিমা আক্তার, মাছুমা বেগম লিপি, জুয়েলী বালা, ফারুক আহমদ, শামসুন্নাহার সহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভার শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত করেন শিক্ষার্থী রাহি ইসলাম ও পবিত্র গীতা পাঠ করেন শিক্ষার্থী সৃজন আচার্য্য অংকন, সভায় মানপত্র পাঠ করেন শিক্ষার্থী ফাইয়া রহমান ইফতা।##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন