• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
বিশ্বম্ভরপুরে র‍্যাব-৯ এর অভিযানে ২২৩ বোতল বিদেশী মদসহ আটক-৩ সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, দুর্ভোগে চরভদ্রাসন গার্লস স্কুল সড়কের মানুষের তাহিরপুর রক্তি নদীর পানিতে ডুবে নৌকার কাঠ মিস্ত্রি নিখোঁজের তিন ঘন্টাপর লাশ উদ্ধার নড়াইলে চোরের উপদ্রব থামাতে লোহাগড়ায় গ্রামবাসীর মানববন্ধন আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উপলক্ষে কুড়িগ্রামে শোভাযাত্রা ও মানববন্ধন আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস ২০২৬” উপলক্ষ্যে সুনামগঞ্জে শোভাযাত্রা শব্দ দূষণ রোধে সুনামগঞ্জ পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট সুনামগঞ্জ সদর পৌর শহরের ড্রেনেজ ব্যবস্থা এখন ডাস্টবিন পানি নিষ্কাশ বন্ধ,জলাবদ্ধতায় স্বাস্থ্য ঝুঁকি সুনামগঞ্জে এসএসসি পরীক্ষার্থীর ওপর কিশোর গ্যাং-এর হামলা, থানায় অভিযোগ সুনামগঞ্জে অবৈধ করাত কল বন্ধের দাবিতে পরিবেশ অধিদপ্তরে অভিযোগ
প্রকাশ : September 7, 2022

প্রতিপক্ষকে ফাঁসাতে ছেলের হাতে বাবা খুন,পুলিশের চাঞ্চল্যকর তথ্য

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ৩৬২ জন পড়েছে
আপডেট : বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২

 

মো:সাব্বির হোসেন রনি
গাইবান্ধা জেলা প্রতিনিধি:

জমিজমা সংক্রান্ত বিরোধ ও পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষকে ফাঁসাতে গাইবান্ধার সাদুল্যাপুরের বৈষ্ণবদাস গ্রামের মো. জাহিদুল ইসলাম নিজেই অন্যদের সাথে মিলে তার বাবা সেকেন্দার আলী বাদশাকে হত্যা করেছেন। পিবিআই তদন্তে এমন চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) গাইবান্ধা পুলিশ সুপার এ আর এম আলিফ সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরেছেন।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষ পাঁচ প্রতিবেশীর বিরুদ্ধে মামলা করেন জাহিদুল ইসলাম। সে সময় তিনি প্রতিপক্ষের বিরুদ্ধে হত্যার হুমকি প্রদানেরও অভিযোগ করেন। ২০১৮ সালের ৪ মে সকালে জাহিদুল ইসলামের বাবা মো. সেকেন্দার আলী বাদশা বাড়ির পাশে খুন হন। পরবর্তীতে পিবিআই তদন্ত করে জানতে পারে এই ঘটনার সাথে পাঁচ প্রতিবেশী নয়, তার নিজের ছেলে জাহিদুল ও একই এলাকার জামাত আলী, আব্দুল মান্নাফ, আবুদল আজিজ জড়িত। পিবিআইয়ের জিজ্ঞাসাবাদে গ্রেফতার আসামি জামাত আলী চলতি বছরের ৪ সেপ্টেম্বর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

পুলিশ সুপার আরও বলেন, ছেলের পরিকল্পনা অনুযায়ী ওই চার আসামি সেকেন্দার আলী বাদশাকে একটি বাঁশ ঝাড়ে নিয়ে গিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালালে তিনি জ্ঞান হারান। তাকে মৃত ভেবে আসামিরা চলে গেলেও পরদিন কৌতূহলবশত বাঁশ ঝাড়ে ফিরে গিয়ে বাদশাকে মুমূর্ষু অবস্থায় দেখেন। এ সময় স্থানীয় এক ব্যক্তি তাদের দেখে ফেললে তারা বাদশাকে আশঙ্কাজনক অবস্থায় নিজ বাড়িতে নিয়ে যান। কিন্তু সেখানেই তার মৃত্যু হয়। এরপর ছেলে জাহিদুল ইসলাম বাদী হয়ে প্রতিপক্ষকে ফাঁসাতে সাদুল্লাপুর থানায় একটি হত্যা মামলা করেন।

সংবাদ সম্মেলন চলাকালে নিহতের ছেলে জাহিদুল ইসলাম ও আরেক আসামি আব্দুর আজিজকে সাংবাদিকদের সামনে হাজির করা হয়। তাদের দুইজনকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন