• ঢাকা, বাংলাদেশ বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উপলক্ষে কুড়িগ্রামে শোভাযাত্রা ও মানববন্ধন আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস ২০২৬” উপলক্ষ্যে সুনামগঞ্জে শোভাযাত্রা শব্দ দূষণ রোধে সুনামগঞ্জ পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট সুনামগঞ্জ সদর পৌর শহরের ড্রেনেজ ব্যবস্থা এখন ডাস্টবিন পানি নিষ্কাশ বন্ধ,জলাবদ্ধতায় স্বাস্থ্য ঝুঁকি সুনামগঞ্জে এসএসসি পরীক্ষার্থীর ওপর কিশোর গ্যাং-এর হামলা, থানায় অভিযোগ সুনামগঞ্জে অবৈধ করাত কল বন্ধের দাবিতে পরিবেশ অধিদপ্তরে অভিযোগ বিশ্বম্ভরপুরে র‍্যাবের অভিযানে ৪৬ বোতল বিদেশি মদসহ গ্রেফতার-১ সুনামগঞ্জের সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীন আর নেই সুনামগঞ্জের দোয়ারাবাজারে রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ শান্তিগঞ্জে নিবন্ধনবিহীন সমিতি কোটি টাকা নিয়ে উধাও,রায়হানে কুকর্ম পাস
প্রকাশ : September 11, 2022

বিশ্বম্ভরপুরে ডিজিটাল নুরানী মাদ্রাসায় কুরআন বিতরণ

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ৪০১ জন পড়েছে
আপডেট : রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২

বিশ্বম্ভরপুরে ডিজিটাল নুরানী মাদ্রাসায় মক্তব ও
মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে পবিত্র কুরআন বিতরণ
স্টাফ রিপোর্টারঃ
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের ডিজিটাল নূরানী মাদ্রাসা অনন্তপুরে মক্তব ও মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে পবিত্র কুরআন বিতরণ করা হয়েছে।শিক্ষক আলী এরশাদ বাবলু’র পরিবার ও স্বজনদের পক্ষ থেকে সাতগাঁও এলাকার বিভিন্ন মাদ্রাসা ও মক্তবের শিক্ষার্থীদের মাঝে পবিত্র কুরআন বিতরণ করা হয়। ডিজিটাল নূরানী মাদ্রাসায় ১০ সেপ্টেম্বর
শনিবার সকালে দু-ধাপে পবিত্র কুরআন বিতরণ করা হয়েছে। প্রথম ধাপে ওয়ার্ড সদস্য মোঃ জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও হাফিজ রেজওয়ানুল করিম জোসেফ এর সঞ্চালনায়
শুভেচ্ছা বক্তব্য রাখেন, মাদ্রাসার মুহতামিম সাংবাদিক, মাওলানা শফিউল আলম,
প্রধান অতিথির বক্তব্য রাখেন, মাওলানা মাইনুদ্দিন। দ্বিতীয় ধাপে মাওলানা শায়খ বদরুদ্দীন’র সভাপতিত্বে ও নূর হোসাইন লালনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, আলী এরশাদ বাবলু,বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিক্ষক শেখ দিলওয়ার হোসেন,খিরধরপুর জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা ইয়াহিয়া,উপস্থিত ছিলেন ডিজিটাল নুরানী মাদ্রাসা অনন্তপুরের সভাপতি মোঃবাবুল মিয়া ,নুরুজ্জামান শাহ, আমিরুজ্জামান শাহ, জাতীয় পার্টি নেতা মোহাম্মদ নুর আলম, মোঃ মিজানুর রহমান, শেখ মোফাজ্জল ও ত্বোয়াহা প্রমুখ। এ সময় বক্তারা বলেন
মহাগ্রন্থ আল-কুরআনের সঠিক শিক্ষা গ্রহণ, অনুশীলন ও তা হৃদয়াঙ্গম করে এর পবিত্র শিক্ষামালার যথাযথ সঠিক বাস্তবায়ন করা।কেননা এ কুরআনের শিক্ষার মাঝেই মানব জীবনের সব স্বার্থ ও যাবতীয় কর্মকাণ্ড এবং দুনিয়া ও পরকালের ছোট থেকে বড় সব সমস্যার সমাধান বিদ্যমান। তাইতো পবিত্র কোরআনকে বলা হয় মানুষের পরিপূর্ণ জীবন বিধান। শেষে সবাইকে কুরআনের আলোয় আলোকিত হয়ে কল্যাণে কাজ করার আহ্বান জানান তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন