মোঃ বিলাল উদ্দিন,বিশেষ প্রতিনিধিঃ
বিএনপি জামাতের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে কেন্দ্রীয় আ”লীগের ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে গতকাল ১১ ফেব্রুয়ারি শনিবার
মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার ১নং ফতেপুর ইউনিয়ন আওয়ামী ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বিকেল ইউনিয়ন অফিসের সম্মুখে আওয়ামী লীগের শান্তি সমাবেশ হয়। সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সদস্য ও ইউপি চেয়ারম্যান নকুল চন্দ্র দাস, আওয়ামী লীগ নেতা মাহমুদ মিয়া, বীরমুক্তিযোদ্ধা পরিমল দাস, আলী নেওয়াজ, সিলেট মহানগর ছাত্রলীগের প্রতিষ্ঠাকালীন আহবায়ক কমিটির সদস্য সাবেক ছাত্র নেতা জুনেদ আহমদ,ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শেখ মোয়াজ্জিন হোসেন মেম্বার,মুক্তাদির আলী, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাজু আহমদ, রাকিব হোসেন মারুফ, জিহাদ মিয়াসহ আওয়ামী লীগ ও অঙ্গসহযোগি সংগঠনের নেতাকর্মীরা। সমাবেশে বক্তারা দেশ ও জাতির বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে তাদের শেষ রক্ষা হবে না বলে জানিয়েছেন।