• ঢাকা, বাংলাদেশ সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
সুনামগঞ্জে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে স্মারকলিপি প্রদান নড়াইলে হত্যা মামলার ১৭ আসামি আদালত প্রাঙ্গণ থেকে গ্রেপ্তার, জেল হাজতে প্রেরণ শিমুলতলা মদিনাতুল উলুম মাদ্রাসার নতুন মুহতামিম হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মাওলানা আবু সাঈদ (ঘাগটিয়া হুজুর) ছাতকে পুলিশের অভিযানে ৯৫ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ওসির চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে ধোপাজান নদীতে বালু লুটপাটের অভিযোগ,ডিউটির দায়বদ্ধতা ছাড়াতে ব্যবসায়ীর নৌকা জব্দ সদরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অবৈধ বালু উত্তোলনে দুই ব্যক্তিকে জরিমানা দিরাইয়ে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, গ্রেফতারের দাবি সেতুর অপেক্ষায় পাঁচ গ্রাম, স্বাধীনতার পরও শেষ হয়নি দুর্ভোগ শান্তিগঞ্জে রিয়াজুল উলূম মাদ্রাসার উদ্বোধন ২০ নং ওয়ার্ডে জনপ্রিয়তার শীর্ষে কমিশনার পদপ্রার্থী হাজী হৃদয় খান নয়ন
প্রকাশ : February 9, 2023

রূপগঞ্জে টিসিবির খাদ্যপণ্য মজুদ করার অভিযোগে চারজন গ্রেফতার

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ৩৫০ জন পড়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৩

 

মোঃ রাসেল মোল্লা , নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন এলাকা থেকে সরকারি বিক্রয়কারী সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) খাদ্যপণ্য বিক্রির উদ্দেশ্যে মজুদ করার সময় চারজনকে আটক করেছে পুলিশ। গত ৮ ফেব্রুয়ারি বুধবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার কাঞ্চন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। 

গ্রেফতারকৃতরা হচ্ছে রূপগঞ্জ উপজেলার শিমুলিয়া এলাকার মিয়াজ উদ্দিনের ছেলে ইমরান (৩৪), সোলাইমানের ছেলে হাবিবুর রহমান (৩৪), পিতলগঞ্জ এলাকার ছমির উদ্দিনের ছেলে সাইফুল মিয়া (২৬) ও ট্রাক চালক আহাম্মদ মিয়া (৪৫)।

পুলিশ জানায়, গত ৮ ফেব্রুয়ারি বুধবার রাতে চক্রটি নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে টিসিবির ১৩৪ বস্তা ডাল, ২২ বস্তা চিনি ও ১৪৭ কার্টুন সয়বিন তেল বোঝাই একটি ট্রাক কাঞ্চন বাজারে নিয়ে আসে। পরে কাঞ্চন বাজারের সাইফুল ইসলামের মালিকানাধীন মুদি দোকানে মালামাল মজুদ করতে শুরু করে। খবর পেয়ে পুলিশ সেখান থেকে টিসিবির মালামালসহ ট্রাকটি জব্দ করে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেফতার করা হয়।

এব্যাপারে রূপগঞ্জ থানার এসআই তানভীর আহমেদ বাদী হয়ে গ্রেফতারকৃত ৪ জনকে আসামি করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম সায়েদ বলেন, গ্রেফতারকৃতদের নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন